আবিরের চাষকৃত উদ্ভিদগুলোর মধ্যে কোনটির ফলন বেশি হবে- বিশ্লেষণ করো।
উত্তর: আবিরের চাষকৃত উদ্ভিদগুলোর মধ্যে মুথা ঘাসের ফলন সবচেয়ে বেশি হবে। নিচে এর সপক্ষে যৌক্তিক বিশ্লেষণ দেওয়া হলো- মুথা ঘাস হলো একটি [গণিত] উদ্ভিদ। অন্যদিকে কলমি ও লাউ হলো [গণিত] উদ্ভিদ। [গণিত] উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণের হ্যাচ ও স্ল্যাক চক্র পরিচালিত হয়, যা অত্যন্ত দক্ষ একটি প্রক্রিয়া। [গণিত] উদ্ভিদ হওয়ার কারণে মুথা ঘাসে সালোকসংশ্লেষণের হার [গণিত] উদ্ভিদ কলমি ও লাউ তুলনায় অনেক বেশি। এরা তীব্র আলো ও উচ্চ তাপমাত্রাতেও খুব দ্রুত এবং বেশি পরিমাণে শর্করাজাতীয় খাদ্য তৈরি করতে পারে। আবার, মুথা ঘাস কম পানি ব্যবহার করে বেশি খাদ্য উৎপাদন করতে পারে, কারণ এদের প্রস্বেদন এর হার কম। ফলে প্রতিকূল পরিবেশেও এদের বৃদ্ধি ব্যাহত হয় না। অন্যদিকে, [গণিত] উদ্ভিদে ফটোরেস্পিরেশন প্রক্রিয়ায় তৈরি হওয়া খাদ্যের একটা বড়ো অংশ অপচয় হয়ে যায়। কিন্তু মুথা ঘাসে এই অপচয় হয় না। সুতরাং, অধিক সালোকসংশ্লেষণ ক্ষমতা এবং কম পুষ্টি অপচয়ের কারণে উদ্দীপকের মুথা ঘাসের উৎপাদন ও ফলন অন্য দুটির চেয়ে অনেক বেশি হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
আবিরের চাষকৃত উদ্ভিদগুলোর মধ্যে কোনটির ফলন বেশি হবে- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর