সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ [গণিত] ভাগ, কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা একভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোকসংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্বও বেড়ে যায় এবং পত্ররন্দ্র বন্ধ হয়ে সালোকসংশ্লেষণের হার কমে যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উত্তর