উদ্দীপকের প্রক্রিয়াদ্বয়ের শক্তি উৎপাদনের পরিমাণ একই হবে কী? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াদ্বয়ের শক্তি উৎপাদনের পরিমাণ একই হবে না। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো— উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াদ্বয় শ্বসন প্রক্রিয়াকে নির্দেশ করেছে। প্রথম প্রক্রিয়াটি (গ্লুকোজ ( [গণিত] ) থেকে পাইরুভিক এসিড ( [গণিত] ) হয়ে B, C, D ধাপ) হলো সবাত শ্বসন এবং দ্বিতীয় প্রক্রিয়াটি (গ্লুকোজ থেকে সরাসরি ইথানল তৈরি) হলো অবাত শ্বসন। প্রক্রিয়াদ্বয়ে শক্তি উৎপাদনের পরিমাণে পার্থক্য রয়েছে। সবাত শ্বসন প্রক্রিয়া চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস ধাপে ১ অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক এসিড তৈরি হয়। এ সময় ১০ অণু ATP তৈরি হয়। যার ২ অণু খরচ হয়ে যাবে। অ্যাসিটাইল Co-A ধাপে প্রতি অণু পাইরুভিক এসিড পর্যায়ক্রমে ১ অণু অ্যাসিটাইল Co-A থেকে ১ অণু [গণিত] ও ১ অণু NADH₂ উৎপন্ন করে। এ সময় ৩ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ৬ অণু ATP)। ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে ৩ অণু NADH₂, ১ অণু FADH₂ ও ১ অণু GTP উৎপন্ন হয়। এ সময় ১২ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ২৪ অণু)। উক্ত ধাপসমূহে উৎপন্ন [গণিত] , ও FADH₂ ইলেকট্রন প্রবাহতন্ত্রে জারিত হয়ে ATP, পানি, ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয়। এভাবে সবাত শ্বসন প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে ৩৮টি ATP উৎপন্ন করে। অন্যদিকে, অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত [গণিত] জারিত হয়ে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত করে, তা ব্যবহৃত হয় পাইরুভিক এসিডকে ল্যাকটিক এসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপাদনের জন্য। আবার, অক্সিজেনের অনুপস্থিতিতে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না। তাই অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে নিট মাত্র ২ অণু ATP পাওয়া যায়। উপরিউক্ত ATP এর হিসাব অনুযায়ী দেখা যায় যে, অবাত শ্বসন থেকে সবাত শ্বসনে অধিক শক্তি বা ATP উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়াদ্বয়ের শক্তি উৎপাদনের পরিমাণ একই হবে কী? তোমার ম…
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর