ক্রোমাটিডের মেরুমুখী চলন ব্যাখ্যা করো।
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেজ ধাপে ক্রোমাটিডগুলোর মেরুমুখী চলন দেখা যায়। অ্যানাফেজের শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোমাল তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। চলনের, সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহু দুটি অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি অক্ষর V, L, J, I এর মতো দেখায়। যখন এই অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের দুই বিপরীত মেরুতে পৌঁছায়, তখনই অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
ক্রোমাটিডের মেরুমুখী চলন ব্যাখ্যা করো।
উত্তর