'M [গণিত] ও 'N [গণিত] ব্যতীত আরও কিছু প্রভাবক (i) নং প্রক্রিয়ার গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। এই প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিল প্রধান বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক হলেও এগুলো ছাড়াও পরিবেশের আরও কিছু উপাদান এই প্রক্রিয়ার হার বা গতি নিয়ন্ত্রণ করে। নিচে এর তাৎপর্য বিশ্লেষণ করা হলো— বাহ্যিক প্রভাবকসমূহ : কার্বন ডাইঅক্সাইড : বাতাস থেকে গৃহিত [গণিত] ছাড়া শর্করা তৈরি অসম্ভব। বাতাসে এর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়ে, তবে খুব বেশি বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে গিয়ে গতি কমে যায়। তাপমাত্রা : সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা হলো ২২° সেলসিয়াস থেকে ৩৫° সেলসিয়াস। তাপমাত্রা ০° সেলসিয়াসের কাছাকাছি বা ৪৫° সেলসিয়াসের ওপরে চলে গেলে এনজাইম গুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে খাদ্য তৈরি বন্ধ হয়ে যায়। পানি ও খনিজ পদার্থ: পানির ঘাটতি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং [গণিত] প্রবেশে বাধা পায়। এছাড়া মাটিতে নাইট্রোজেন বা ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোফিল তৈরি হতে পারে না। অভ্যন্তরীণ প্রভাবকসমূহ: পাতার বয়স ও গঠন : মধ্যবয়সী পাতায় সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। পাতার সংখ্যা ও মেসোফিল টিস্যুতে বায়ুকুঠুরির বিন্যাস ঠিক না থাকলে খাদ্য উৎপাদনের গতি কমে যায়। এনজাইম বা উৎসেচক: সালোকসংশ্লেষণের বিক্রিয়াগুলো সচল রাখার জন্য বিভিন্ন জৈব এনজাইমের উপস্থিতি অপরিহার্য। সুতরাং বলা যায়, শুধু আলো ও ক্লোরোফিল থাকলেই উদ্ভিদের খাদ্য তৈরি সুষম হয় না, বরং ওপরের প্রভাবক গুলোর পারিপার্শ্বিক ভারসাম্যই সালোকসংশ্লেষণের সার্বিক গতি সচল রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
'M ও 'N ব্যতীত আরও কিছু প্রভাবক (i) নং প্রক্রিয়ার গতি নিয়ন্ত্রণে …
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
অতএব, সুতরাং ২ অণু গ্লুকোজ থেকে দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট নিট ৬০ অণু ATP উৎপন্ন হবে।উত্তর