শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত (ii) নং বিক্রিয়ার তৃতীয় ধাপটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি দ্বারা সবাত শ্বসন প্রক্রিয়াকে দেখানো হয়েছে। সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয় যার তৃতীয় ধাপটি হলো ক্রেবস চক্র। নিচে ধাপটি বর্ণনা করা হলো-ইংরেজ প্রাণরসায়নবিদ Sir Hans Krebs এ চক্রটি আবিষ্কার করেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এ পর্যায়ে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এ চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH + [গণিত] , এক অণু FADH₂-এবং এক অণু GTP (গুয়ানোসিন ট্রাইফসফেট) উৎপন্ন হয় (অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু CO2, 6 অণু NADH + [গণিত] , দুই অণু FADH₂ এবং দুই অণু GTP উৎপন্ন হয়)। উল্লেখ্য, প্রাণিকোষের ক্রেবস চক্রে কখনো কখনো GTP এর পরিবর্তে সরাসরি ATP উৎপন্ন হতে পারে, কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে GTP এর পরিবর্তে সবসময়ই ATP উৎপন্ন হয়। পরবর্তী ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রে যেহেতু এক অণু GTP এর সমতুল্য হিসেবে এক অণু ATP উৎপন্ন হয়, সেহেতু এই পার্থক্যটি ক্রেবস চক্র থেকে উৎসারিত মোট শক্তির পরিমাণে কোনো তারতম্য ঘটায় না।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত (ii) নং বিক্রিয়ার তৃতীয় ধাপটি বর্ণনা কর।

উদ্দীপক

নিচের উদ্দীপকের বিক্রিয়াগুলো লক্ষ কর- question image

Chittagong · 2025

উত্তর

জীবদেহ বা জৈব অনুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিই হচ্ছে জীবনীশক্তি বা জৈবশক্তি।

উত্তর

জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা যে খাবার খাই তা জারিত হয়, সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে ATP তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে। তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এ যেন এক রিচার্জেবল ব্যাটারি। ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP কে অনেক সময় 'জৈবমুদ্রা' বা 'শক্তি মুদ্রা' বলা হয়।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি দ্বারা সবাত শ্বসন প্রক্রিয়াকে দেখানো হয়েছে। সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয় যার তৃতীয় ধাপটি হলো ক্রেবস চক্র। নিচে ধাপটি বর্ণনা করা হলো-ইংরেজ প্রাণরসায়নবিদ Sir Hans Krebs এ চক্রটি আবিষ্কার করেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এ পর্যায়ে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এ চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH + H+\mathrm{H}^{+}, এক অণু FADH₂-এবং এক অণু GTP (গুয়ানোসিন ট্রাইফসফেট) উৎপন্ন হয় (অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু CO2, 6 অণু NADH + H+\mathrm{H}^{+}, দুই অণু FADH₂ এবং দুই অণু GTP উৎপন্ন হয়)। উল্লেখ্য, প্রাণিকোষের ক্রেবস চক্রে কখনো কখনো GTP এর পরিবর্তে সরাসরি ATP উৎপন্ন হতে পারে, কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে GTP এর পরিবর্তে সবসময়ই ATP উৎপন্ন হয়। পরবর্তী ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রে যেহেতু এক অণু GTP এর সমতুল্য হিসেবে এক অণু ATP উৎপন্ন হয়, সেহেতু এই পার্থক্যটি ক্রেবস চক্র থেকে উৎসারিত মোট শক্তির পরিমাণে কোনো তারতম্য ঘটায় না।

উত্তর

উদ্দীপকে (ⅰ) ও (ii) নং বিক্রিয়া দ্বারা যথাক্রমে সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। এই প্রক্রিয়া দুটির উপর জীবের জীবন পুরোপুরি নির্ভরশীল। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য তাই সমগ্র প্রাণিকুলকে সম্পূর্ণভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য তৈরি হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে O2\mathrm{O}_2 ও CO2\mathrm{CO}_2 এর সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে। সকল জীব শ্বসন প্রক্রিয়ায় O2\mathrm{O}_2 গ্রহণ করে এবং CO2\mathrm{CO}_2 ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমন্ডলে O2\mathrm{O}_2 এর স্বল্পতা এবং CO2\mathrm{CO}_2 এর আধিক্য দেখা দিবে । কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2\mathrm{CO}_2 গ্রহণ ও O2\mathrm{O}_2 ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে O2\mathrm{O}_2 ও CO2\mathrm{CO}_2 গ্যাসের ভারসাম্য বজায় থাকে। এজন্য জীবকুল সুষ্ঠুভাবে বেঁচে রয়েছে। তাই বলা যায়, জীবের অস্তিত্ব রক্ষায় তথা জীবের জীবন সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া দুটির উপর পুরোপুরি নির্ভরশীল।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।