উদ্দীপকে 'P [গণিত] এর অনুপস্থিতিতে 'X [গণিত] এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমীকরণ দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। যেখানে P দ্বারা সূর্যালোক এবং [গণিত] দ্বারা গ্লুকোজকে নির্দেশ করা হয়েছে। সূর্যালোকের অনুপস্থিতিতে শর্করা বা গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো- আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ক্যালভিন চক্রে বায়ুস্থ CO₂ পত্ররন্দ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে, কোষে অবস্থিত ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট এর সাথে মিলিত হয়ে ৬-কার্বনবিশিষ্ট অস্থায়ী কিটো এসিড তৈরি করে যা সাথে সাথে ভেঙে গিয়ে তিন কার্বনবিশিষ্ট দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড তৈরি হয়। অতঃপর আলোক পর্যায়ে সৃষ্ট আত্তীকরণ শক্তি ATP ও NADPH+H+ কে ব্যবহার করে ৩-ফসফোগ্লিসারিক এসিড ৩-কার্বন বিশিষ্ট ৩-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। ৩-ফসফোগ্লিসারাডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অপরদিকে রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট তৈরি হয়ে থাকে। এভাবে আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তথা শর্করা উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকে 'P এর অনুপস্থিতিতে 'X এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর