X-এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কীভাবে ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সমীকরণ দ্বারা শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে যেখানে X হলো অক্সিজেন। শ্বসন প্রক্রিয়া দু'ধরনের- সবাত শ্বসন ও অবাত শ্বসন। শ্বসন প্রক্রিয়াটি X অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটলে তাকে বলে অবাত শ্বসন। কেবল মাত্র কতিপয় অণুজীবে (ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি) অবাত শ্বসন ঘটে। অবাত শ্বসনে শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষ মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ, [গণিত] ও সামান্য শক্তি উৎপন্ন হয়। [গণিত] অবাত শ্বসন দু'টি ধাপে সম্পন্ন হয়, যা নিম্নে দেওয়া হলো— গ্লুকোজের অসম্পূর্ণ জারণ: এ ধাপে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড, চার অণু ATP (এর মধ্যে দুই অণু খরচ হয়ে যায়) ও দুই অণু NADH+H [গণিত] উৎপন্ন হয়। এ ধাপে কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। পাইরুভিক এসিডের বিজারণ: সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভাইক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে [গণিত] এবং ইথাইল অ্যালকোহল (উদ্ভিদে) অথবা ল্যাকটিক এসিড (প্রাণীতে) উৎপন্ন হয়। এ ধাপটিও অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
X-এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কীভাবে ঘটে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর