শেয়ারFacebookWhatsApp

প্রমার আম্মুর প্রথমে উল্লিখিত প্রক্রিয়ার প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে প্রমার আম্মুর প্রথমে উল্লিখিত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি মূলত সালোকসংশ্লেষণ। প্রক্রিয়াটি আলোক ও অন্ধকার এ দু'টি পর্যায়ে সম্পন্ন হয়। এর প্রথমটি হলো আলোক পর্যায়। এ পর্যায়ে ATP ও [গণিত] তৈরি হয় এবং [গণিত] নির্গত হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এসময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে [গণিত] তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে [গণিত] -এর সালোক বিভাজন ঘটে এবং সেখানে থেকে [গণিত] নির্গত হয়। আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও [গণিত] অন্ধকার পর্যায়ে [গণিত] বিজারণের মাধ্যমে শর্করা তৈরিতে অংশ নেয়।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

প্রমার আম্মুর প্রথমে উল্লিখিত প্রক্রিয়ার প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো।

উদ্দীপক

প্রমা পরিশ্রান্ত। তার আম্মু তাকে একটি আম কেটে দিয়ে বলল, “এটি খাও, তাহলে তুমি শক্তি ফিরে পাবে।” তখন প্রমা মাকে জিজ্ঞাসা করল, "আমের মধ্যে কীভাবে শক্তি জমা হলো, আর এটি খেলে আমি কীভাবে শক্তি পাব?” উত্তরে আম্মু বললেন, "এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার প্রথম পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তোমার দেহে ঘটবে এর বিপরীত একটি প্রক্রিয়া যা সকল জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

Chittagong · 2017

উত্তর

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় সেসব উপাদানই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট।

উত্তর

ফল, শাকসবজি, শস্যদানা ইত্যাদিতে উপস্থিত সেলুলোজ নির্মিত আঁশ বা তন্তুর ন্যায় অপাচ্য অংশই হলো রাফেজ। মূলত রাফেজ হলো কোষপ্রাচীরের সেলুলোজ ও লিগনিন। রাফেজ পানি শোষণ করে অপাচ্য অংশের পরিমাণ বাড়িয়ে মলত্যাগ করতে সাহায্য করে। এছাড়াও রাফেজযুক্ত খাবার স্থূলতা, ক্ষুধা প্রবণতা ও চর্বি জমার প্রবণতা হ্রাস করে।

উত্তর

উদ্দীপকে প্রমার আম্মুর প্রথমে উল্লিখিত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি মূলত সালোকসংশ্লেষণ। প্রক্রিয়াটি আলোক ও অন্ধকার এ দু'টি পর্যায়ে সম্পন্ন হয়। এর প্রথমটি হলো আলোক পর্যায়। এ পর্যায়ে ATP ও NADPH2\mathrm{NADPH}_2তৈরি হয় এবং O2\mathrm{O}_2 নির্গত হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এসময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2\mathrm{NADPH}_2 তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O\mathrm{H}_2 \mathrm{O}-এর সালোক বিভাজন ঘটে এবং সেখানে থেকে O2\mathrm{O}_2 নির্গত হয়। আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2\mathrm{NADPH}_2 অন্ধকার পর্যায়ে CO2\mathrm{CO}_2 বিজারণের মাধ্যমে শর্করা তৈরিতে অংশ নেয়।

উত্তর

উদ্দীপকে প্রমার দেহে ঘটা প্রক্রিয়াটি দ্বারা শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। এ প্রক্রিয়াটি সকল জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সকল ক্রিয়া-বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গতCO2\mathrm{CO}_2জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছাতে যে শক্তির প্রয়োজন হয় তা শ্বসন হতে পেয়ে থাকে। এ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণেও সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তাই এ প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। এ প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব এসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবের অন্যান্য জৈবিক কাজেও সাহায্য করে। শ্বসন প্রক্রিয়া প্রকৃতিতে CO2\mathrm{CO}_2 ও O2\mathrm{O}_2 এর সমতা বজায় রাখতে ভূমিকা রাখে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে সকল জীবের শক্তি যোগায়। কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের উপায় হলো অবাত শ্বসন। তাই, প্রমার দেহের প্রক্রিয়াটি অর্থাৎ শ্বসন সকল জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।