'X [গণিত] চিহ্নিত শক্তিটি কীভাবে 'Y [গণিত] চিহ্নিত বস্তু তৈরিতে সহায়তা করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের X হলো আত্তীকরণ শক্তি এবং Y হলো শর্করা। পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আত্তীকরণ শক্তি শর্করা তৈরিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। এই প্রক্রিয়ার প্রথম পর্যায় আলোর উপস্থিতিতে ঘটে এবং আত্তীকরণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়, যেখানে আলোর প্রয়োজন পড়ে না, সেখানে [গণিত] বিজারণের মাধ্যমে শর্করা তৈরি করে। অন্ধকার পর্যায়ে [গণিত] রাইবুলোজ ১,৫-ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কিটো এসিড তৈরি করে। এটি সাথে সাথে ভেঙে ৩-কার্বনবিশিষ্ট দু'অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড (3PGA) উৎপন্ন করে। আলোক পর্যায়ে তৈরি শক্তি ব্যবহার করে ৩-ফসফোগ্লিসারিক এসিড, ৩-ফসফোগ্লিসারান্ডিহাইড ও ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ায় একদিকে শর্করা ও অপরদিকে রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট তৈরি হতে থাকে। পুনঃসংশ্লেষিত রাইবুলোজ-১,৫-ডাইফসফেট পুনরায় শর্করা তৈরির জন্য প্রস্তুতি নেয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
'X চিহ্নিত শক্তিটি কীভাবে 'Y চিহ্নিত বস্তু তৈরিতে সহায়তা করে- ব্য…
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর