প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?
উত্তর: প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি (৯৯%) বাষ্পাকারে বের করে দেয়। এ পানি উদ্ভিদদেহে নানা ক্ষতিসাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানির সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়। এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারী ভূমিকা রয়েছে। যেমন- শোষণের চেয়ে প্রস্বেদনের হার বেশি হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে, এমনকি এর মৃত্যু ঘটে। এ বিপরীতমুখী বৈশিষ্ট্যের কারণে প্রস্বেদনকে “প্রয়োজনীয় অমঙ্গল” বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?
উত্তর