A ও B একে অন্যের পরিপূরক- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের A ও B প্রক্রিয়া দু'টি যথাক্রমে সালোকসংশ্লেষণ এবং শ্বসন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। এ ক্ষেত্রে সূর্যালোক, [গণিত] , পানি এবং ক্লোরোফিল আবশ্যক। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও [গণিত] -এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। শর্করা জাতীয় খাদ্য তৈরির এ প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। [গণিত] -এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। সালোকসংশ্লেষণের সময় শর্করা তৈরির পাশাপাশি [গণিত] উৎপন্ন হয়ে থাকে। সালোকসংশ্লেষণে ব্যবহৃত [গণিত] শ্বসনের ফলেই তৈরি হয়ে থাকে। সকল জীবকোষেই শ্বসন ক্রিয়া দিন-রাত ২৪ ঘন্টা চলতে থাকে। শ্বসন ক্রিয়ায় শর্করা তথা গ্লুকোজ, অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও [গণিত] উৎপন্ন করে। শ্বসনে ব্যবহৃত শর্করা (গ্লুকোজ) ও [গণিত] সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। তাই দেখা যায় যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং [গণিত] তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেত। আবার শ্বসন ক্রিয়ার ফলে [গণিত] তৈরি না হলে সালোকসংশ্লেষণও ঘটতো না। সুতরাং, উদ্দীপকের A ও B প্রক্রিয়া দু'টি অর্থাৎ সালোকসংশ্লেষণ ও শ্বসন একে অন্যের পরিপূরক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
A ও B একে অন্যের পরিপূরক- মূল্যায়ন করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর