উক্ত প্রক্রিয়ায় P ও Q এর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং P ও Q হলো যথাক্রমে আলো এবং ক্লোরোফিল। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো— i. সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা: পানি ও [গণিত] থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্দ্র উন্মুক্ত হয়, [গণিত] পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার অভ্যন্তরস্থ এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়। ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। ii. সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা: একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে সক্ষম। তাই পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে গেলে নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। আমরা জানি, নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভরশীল। সালোকসংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত পুর্ণগঠিত হওয়া প্রয়োজন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উক্ত প্রক্রিয়ায় P ও Q এর ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর