শেয়ারFacebookWhatsApp

'Y [গণিত] উদ্ভিদ দেহের কোথায় এবং কিভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো।

উত্তর: 'Y [গণিত] দ্বারা সবাত শ্বসনে উৎপন্ন শক্তি তথা ৩৮টি ATP কে বোঝানো হয়েছে। এই ATP উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়নে তৈরি হয়ে থাকে। সবাত শ্বসনের মাধ্যমে শক্তি তথা ATP তৈরি নিম্ন লিখিত চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যথা— i. গ্লাইকোলাইসিস: কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে থাকে। এখানে ১ অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক এসিড তৈরি হয়। এ সময় ১০ অণু ATP তৈরি হয়, যার মধ্যে ২ অণু খরচ হয়ে যায়। ii. অ্যাসিটাইল CoA সৃষ্টি: এক্ষেত্রে প্রতি অণু পাইরুভিক এসিড পর্যায়ক্রমিকভাবে এক অণু অ্যাসিটাইল CoA, এক অণু [গণিত] ও এক অণু [গণিত] উৎপন্ন করে। এ সময় ৩ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ৬ অণু)। iii. ক্রেবস চক্র: এটি মাইটোকন্ড্রিয়নে ঘটে। এখানে এক অণু অ্যাসিটাইল CoA থেকে ৩ অণু [গণিত] , এক অণু [গণিত] ও এক অণু GTP উৎপন্ন হয়। এ সময় ১২ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ২৪ অণু)। iv. ইলেকট্রন প্রবাহতন্ত্র: এ প্রক্রিয়ার মাধ্যমেই মাইটোকন্ড্রিয়নে উপরের ৩টি ধাপে উৎপন্ন [গণিত] , [গণিত] , GTP জারিত হয়ে ATP উৎপন্ন হয়। এভাবে শ্বসন প্রক্রিয়ায় প্রতি গ্লুকোজ অণু হতে সবাত শ্বসনে সর্বশেষ নীট ৩৮টি ATP উৎপন্ন হয়ে থাকে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

'Y উদ্ভিদ দেহের কোথায় এবং কিভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: C6H12O6+6O2→বিভিন্ন এনজাইম6X+6H2O+Y\mathrm{C_6H_{12}O_6}+6\mathrm{O_2} \xrightarrow{\text{বিভিন্ন এনজাইম}} 6 \mathrm{X} + 6\mathrm{H_2O} + \mathrm{Y}

Jessore · 2016

উত্তর

শক্তির মূল উৎস হলো সূর্য।

উত্তর

রাত্রিবেলা উদ্ভিদে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভিদদেহ থেকে O2\mathrm{O_2} নির্গত হয় না। এর ফলে রাতে শুধুমাত্র শ্বসন ক্রিয়া চলার ফলে উদ্ভিদ তার চারিদিক থেকে O2\mathrm{O_2} গ্রহণ করে এবং CO2\mathrm{CO_2} নির্গত করে। এতে গাছের নিচে রাতের বেলা O2\mathrm{O_2} এর ঘাটতি দেখা দেয়। এ কারণে রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয়।

উত্তর

'Y′Y^{\prime} দ্বারা সবাত শ্বসনে উৎপন্ন শক্তি তথা ৩৮টি ATP কে বোঝানো হয়েছে। এই ATP উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়নে তৈরি হয়ে থাকে। সবাত শ্বসনের মাধ্যমে শক্তি তথা ATP তৈরি নিম্ন লিখিত চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যথা— i. গ্লাইকোলাইসিস: কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে থাকে। এখানে ১ অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক এসিড তৈরি হয়। এ সময় ১০ অণু ATP তৈরি হয়, যার মধ্যে ২ অণু খরচ হয়ে যায়। ii. অ্যাসিটাইল CoA সৃষ্টি: এক্ষেত্রে প্রতি অণু পাইরুভিক এসিড পর্যায়ক্রমিকভাবে এক অণু অ্যাসিটাইল CoA, এক অণু CO2\mathrm{CO_2} ও এক অণু NADH2\mathrm{NADH_2} উৎপন্ন করে। এ সময় ৩ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ৬ অণু)। iii. ক্রেবস চক্র: এটি মাইটোকন্ড্রিয়নে ঘটে। এখানে এক অণু অ্যাসিটাইল CoA থেকে ৩ অণু NADH2\mathrm{NADH_2}, এক অণু FADH2\mathrm{FADH_2} ও এক অণু GTP উৎপন্ন হয়। এ সময় ১২ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ২৪ অণু)। iv. ইলেকট্রন প্রবাহতন্ত্র: এ প্রক্রিয়ার মাধ্যমেই মাইটোকন্ড্রিয়নে উপরের ৩টি ধাপে উৎপন্ন NADH2\mathrm{NADH_2}, FADH2\mathrm{FADH_2}, GTP জারিত হয়ে ATP উৎপন্ন হয়। এভাবে শ্বসন প্রক্রিয়ায় প্রতি গ্লুকোজ অণু হতে সবাত শ্বসনে সর্বশেষ নীট ৩৮টি ATP উৎপন্ন হয়ে থাকে।

উত্তর

সবাত শ্বসন বিক্রিয়ার শেষে উৎপন্ন 'X′X^{\prime} দ্বারা CO2\mathrm{CO_2} বোঝানো হয়েছে। জীবের জন্য পরিবেশে CO2\mathrm{CO_2} এর প্রয়োজন রয়েছে। সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে CO2\mathrm{CO_2} গ্রহণ করে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরির পাশাপাশি পরিবেশে O2\mathrm{O_2} নির্গত করে। সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্যের উপর সমগ্র জীবজগৎ নির্ভরশীল। আবার CO2\mathrm{CO_2} এর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ অসম্ভব। ফলে সালোকসংশ্লেষণ না ঘটলে পরিবেশে O2\mathrm{O_2} এর স্বল্পতা দেখা দিত, এতে পরিবেশ দূষণের মাধ্যমে প্রাণিজগৎ প্রকৃতি থেকে বিলীন হতো। সুতরাং প্রকৃতিতে জীবজগতকে টিকিয়ে রাখতে 'X′X^{\prime} অর্থাৎ CO2\mathrm{CO_2}-এর পরোক্ষ ভূমিকা রয়েছে। অন্যদিকে 'Y′Y^{\prime} দ্বারা ATP তথা শক্তিকে বোঝানো হয়েছে। ATP কে বায়োএনার্জি বা জীবনীশক্তি বলে। জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এসব বিক্রিয়া পরিচালিত হয় বায়োএনার্জি তথা ATP দ্বারা। উদ্ভিদ এবং প্রাণীর সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এদের দেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ চলে। যেমন- শ্বসন, প্রস্বেদন, রেচন, পরিপাক, সালোকসংশ্লেষণ, পরিবহন, শোষণ ইত্যাদি। এ কাজগুলো পরিচালনার জন্য প্রয়োজন হয় শক্তির যা প্রকৃতপক্ষে ATP থেকেই আসে। ATP শক্তি সরবরাহ না করলে এ সকল শারীরবৃত্তীয় কাজ বন্ধ হয়ে যেত ফলে উদ্ভিদ এবং প্রাণী তথা জীবের মৃত্যু ঘটত। সুতরাং, জীবের সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য 'Y′Y^{\prime} অর্থাৎ ATP এর প্রয়োজনীয়তা অপরিসীম।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'Y উদ্ভিদ দেহের কোথায় এবং কিভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো। | Prosthuti