বিক্রিয়াটির শেষে উৎপন্ন 'X [গণিত] এবং 'Y [গণিত] -এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: সবাত শ্বসন বিক্রিয়ার শেষে উৎপন্ন 'X [গণিত] দ্বারা [গণিত] বোঝানো হয়েছে। জীবের জন্য পরিবেশে [গণিত] এর প্রয়োজন রয়েছে। সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে [গণিত] গ্রহণ করে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরির পাশাপাশি পরিবেশে [গণিত] নির্গত করে। সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্যের উপর সমগ্র জীবজগৎ নির্ভরশীল। আবার [গণিত] এর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ অসম্ভব। ফলে সালোকসংশ্লেষণ না ঘটলে পরিবেশে [গণিত] এর স্বল্পতা দেখা দিত, এতে পরিবেশ দূষণের মাধ্যমে প্রাণিজগৎ প্রকৃতি থেকে বিলীন হতো। সুতরাং প্রকৃতিতে জীবজগতকে টিকিয়ে রাখতে 'X [গণিত] অর্থাৎ [গণিত] -এর পরোক্ষ ভূমিকা রয়েছে। অন্যদিকে 'Y [গণিত] দ্বারা ATP তথা শক্তিকে বোঝানো হয়েছে। ATP কে বায়োএনার্জি বা জীবনীশক্তি বলে। জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এসব বিক্রিয়া পরিচালিত হয় বায়োএনার্জি তথা ATP দ্বারা। উদ্ভিদ এবং প্রাণীর সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এদের দেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ চলে। যেমন- শ্বসন, প্রস্বেদন, রেচন, পরিপাক, সালোকসংশ্লেষণ, পরিবহন, শোষণ ইত্যাদি। এ কাজগুলো পরিচালনার জন্য প্রয়োজন হয় শক্তির যা প্রকৃতপক্ষে ATP থেকেই আসে। ATP শক্তি সরবরাহ না করলে এ সকল শারীরবৃত্তীয় কাজ বন্ধ হয়ে যেত ফলে উদ্ভিদ এবং প্রাণী তথা জীবের মৃত্যু ঘটত। সুতরাং, জীবের সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য 'Y [গণিত] অর্থাৎ ATP এর প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
বিক্রিয়াটির শেষে উৎপন্ন 'X এবং 'Y -এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর