কোষীয় ক্ষুদ্রাঙ্গে E উৎপাদনের চক্রাকার ধাপটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে রাসায়নিক সমীকরণটি দ্বারা সবাত শ্বসনকে বোঝানো হয়েছে। সবাত শ্বসনে বিপুল পরিমাণ শক্তি তথা ATP তৈরি হয়। এখানে E দ্বারা ঐ শক্তি বা ATP কেই বোঝানো হয়েছে। শ্বসন ক্রিয়ায় শক্তি উৎপাদনের চক্রাকার ধাপটি হলো ক্রেবস চক্র। এটি কোষের মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। নিচে এ চক্রাকার ধাপ তথা ক্রেবস চক্র বর্ণনা করা হলো— এ ধাপের শুরুতে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়নে প্রবেশ করে। পরে এই অ্যাসিটাইল Co-A সেখানে অবস্থিত অক্সালো এসিটিক এসিডের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক এসিড তৈরি হয়। পরবর্তী ধাপ সমূহে এ সাইট্রিক এসিড বিভিন্ন ধরনের এসিডে পরিণত হয়। যেমন- আইসোসাইট্রিক এসিড, [গণিত] -কিটোগ্লুটারিক এসিড, সাকসিনিক এসিড, ফিউমারিক এসিড, ম্যালিক এসিড ইত্যাদি। এক্ষেত্রে প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন এনজাইম ক্রিয়া করে থাকে। এই ধাপগুলো সম্পন্ন হওয়ার সময় এক অণু অ্যাসিটাইল Co-A থেকে ৩ অণু [গণিত] , ১ অণু [গণিত] এবং ১ অণু GTP তৈরি হয়। ক্রেবস চক্রে দুই অণু অ্যাসিটাইল Co-A অংশগ্রহণ করে তাই দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে ৬ অণু [গণিত] , ২ অণু [গণিত] এবং ২ অণু GTP তৈরি হয়ে থাকে, যা প্রকৃতপক্ষে সর্বমোট ২৪ অণু ATP-র সমান। সর্বশেষ ধাপে উৎপন্ন ম্যালিক এসিড দু'টি হাইড্রোজেন হারিয়ে পুনরায় অক্সালো এসিটিক এসিডে পরিণত হয় এবং অ্যাসিটাইল Co-A-র সাথে মিলিত হয়ে চক্রটিকে চালু রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
কোষীয় ক্ষুদ্রাঙ্গে E উৎপাদনের চক্রাকার ধাপটি বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর