শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় E নিরপেক্ষ পর্যায় ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্নভাবে সংঘটিত হয়- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার E হলো আলো এবং বিক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের আলোকে নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্ভিদে সংঘটিত যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। মূলত আলোক পর্যায়ে তৈরি ATP, NADPH+H+ এবং H+ -এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO₂ বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO₂ বিজারণের জন্য ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ন্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড চক্র নামে তিনটি চক্র আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন উদ্ভিদ এই চক্র তিনটির মধ্যে একটি অনুসরণ করে থাকে। CO₂ আত্তীকরণের ক্যালভিন চক্রটি অধিকাংশ উদ্ভিদে সংঘটিত হয়। এ পদ্ধতিতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয় বলে এদের C₃ উদ্ভিদ বলে। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যালভিন চক্রটি সম্পন্ন হয়। CO₂ বিজারণের দ্বিতীয় গতিপথটি হলো হ্যাচ ও স্ন্যাক চক্র যাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড উৎপন্ন হয়। এজন্য এ চক্রকে C4 চক্র বলে। সাধারণত ভুট্টা, আখ, ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেনথাস তথা একবীজপত্রী উদ্ভিদে C4 সংঘটিত হয়। এদের C4 উদ্ভিদও বলে। আবার তৃতীয় চক্রটি হলো ক্রেসুলেসিয়ান এসিড চক্র যা শুষ্ক পরিবেশে অভিযোজনের জন্য কিছু কিছু উদ্ভিদ কর্তৃক অনুসৃত হয়। এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ম্যালিক এসিড যা 4 কার্বনবিশিষ্ট। পাথরকুচি ও কিছু কণ্টকময় উদ্ভিদ যেমন- আনারস, ফণীমনসায় আলোর অনুপস্থিতিতে রাতে পত্ররন্ধ্র খোলে এবং তখন এদের অভ্যন্তরে কার্বন সংবন্ধন হয়। তাই বলা যায়, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়টি বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় E নিরপেক্ষ পর্যায় ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভ…

উদ্দীপক

question image question image

Chittagong · 2023

উত্তর

বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে।

উত্তর

ATP জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়ায় শক্তি যোগায়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ার জন্য উক্ত শক্তি সরবরাহ করে। এ কারণে ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয়।

উত্তর

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি হলো অবাত শ্বসন। অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শ্বসন ঘটে। দুইটি ধাপে অবাত শ্বসন হয়ে থাকে। ধাপ দুটি হলো : ধাপ-১ : গ্লাইকোলাইসিস : এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক এসিড, চার অণু ATP (এর মধ্যে দুই অণু ব্যবহার হয়ে যায়) দুই অণু NADH + H+ উৎপন্ন হয়। অর্থাৎ এটি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। ধাপ-২। পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ : সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড অসম্পূর্ণ জারিত হয়ে CO₂ এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক এসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NAD (অর্থাৎ NADH+H+) জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত করে, তা ব্যবহৃত হয় পাইরুভিক এসিড থেকে ল্যাকটিক এসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে, অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না। তাই অবাত শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র ২ অণু ATP পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার E হলো আলো এবং বিক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের আলোকে নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্ভিদে সংঘটিত যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। মূলত আলোক পর্যায়ে তৈরি ATP, NADPH+H+ এবং H+ -এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO₂ বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO₂ বিজারণের জন্য ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ন্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড চক্র নামে তিনটি চক্র আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন উদ্ভিদ এই চক্র তিনটির মধ্যে একটি অনুসরণ করে থাকে। CO₂ আত্তীকরণের ক্যালভিন চক্রটি অধিকাংশ উদ্ভিদে সংঘটিত হয়। এ পদ্ধতিতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয় বলে এদের C₃ উদ্ভিদ বলে। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যালভিন চক্রটি সম্পন্ন হয়। CO₂ বিজারণের দ্বিতীয় গতিপথটি হলো হ্যাচ ও স্ন্যাক চক্র যাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড উৎপন্ন হয়। এজন্য এ চক্রকে C4 চক্র বলে। সাধারণত ভুট্টা, আখ, ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেনথাস তথা একবীজপত্রী উদ্ভিদে C4 সংঘটিত হয়। এদের C4 উদ্ভিদও বলে। আবার তৃতীয় চক্রটি হলো ক্রেসুলেসিয়ান এসিড চক্র যা শুষ্ক পরিবেশে অভিযোজনের জন্য কিছু কিছু উদ্ভিদ কর্তৃক অনুসৃত হয়। এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ম্যালিক এসিড যা 4 কার্বনবিশিষ্ট। পাথরকুচি ও কিছু কণ্টকময় উদ্ভিদ যেমন- আনারস, ফণীমনসায় আলোর অনুপস্থিতিতে রাতে পত্ররন্ধ্র খোলে এবং তখন এদের অভ্যন্তরে কার্বন সংবন্ধন হয়। তাই বলা যায়, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়টি বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।