শেয়ারFacebookWhatsApp

সূর্যালোকের উপস্থিতিতে উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি কিভাবে ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। আলোক শক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ। এই প্রক্রিয়ায় প্রয়োজন হয় [গণিত] , পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। এটি একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এর দুটি পর্যায় হলো: আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সূর্যালোকের উপস্থিতিতে আলোক নির্ভর পর্যায় ঘটে। এই পর্যায়ে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও [গণিত] উৎপন্ন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইরেশন বলে। [গণিত] এছাড়াও সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন ( [গণিত] ), হাইড্রোজেন আয়ন ( [গণিত] ) ও ইলেকট্রন ( [গণিত] ) উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলে। এই হাইড্রোজেন আয়ন ( [গণিত] ) ও ইলেকট্রন ( [গণিত] ) NADP কে বিজারিত করে [গণিত] উৎপন্ন করে। অন্যদিকে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক প্রত্যক্ষ প্রয়োজন পরে না। তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। আলোক নির্ভর পর্যায়ে তৈরি ATP ও [গণিত] এর সাহায্যে বায়ুমন্ডল থেকে প্রাপ্ত [গণিত] বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে [গণিত] বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড বিপাক।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

সূর্যালোকের উপস্থিতিতে উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি কিভাবে ঘটে? ব্য…

উদ্দীপক

(i) 6CO2+12H2O→C6H12O6+6O2+6H2O\mathrm{6CO_2 + 12H_2O \rightarrow C_6H_{12}O_6 + 6O_2 + 6H_2O} (ii) C6H12O6+O2→6CO2+12H2O+ATP\mathrm{C_6H_{12}O_6 + O_2 \rightarrow 6CO_2 + 12H_2O + ATP}

Chittagong · 2020

উত্তর

স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো একধারনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবার বলে।

উত্তর

দেহে পানি, সোডিয়াম ও পটাসিয়াম লবণ এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তঃসাম্য রক্ষার প্রক্রিয়া হলো অসমোরেগুলেশন। মানবদেহে যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। মূলত মূত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায়। দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে। গ্লোমেরুলাসে রেচন বর্জ্য, পানি এবং অন্যান্য তরল পদার্থ পরিস্রত হয়। কিন্তু দেহে পানির পরিমান বেড়ে গেলে রক্ত বেশি তরল হয়ে যায়। এতে দেহে নানা রকম জটিলতা সৃষ্টি হয়, যেমন রক্তে নাইট্রোজেনের অধিক্য, কোষের ক্ষতি, রক্ত সংবহনে ব্যর্থতা ইত্যাদি। এসব কারণেই দেহে অসমোরেগুলেশন ঘটে এবং অতিরিক্ত পানি বৃক্কের মাধ্যমে বের হয়ে যায়।

উত্তর

উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। আলোক শক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ। এই প্রক্রিয়ায় প্রয়োজন হয় CO2\mathrm{CO_2}, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। এটি একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এর দুটি পর্যায় হলো: আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সূর্যালোকের উপস্থিতিতে আলোক নির্ভর পর্যায় ঘটে। এই পর্যায়ে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH+H+\mathrm{NADPH + H^+} উৎপন্ন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইরেশন বলে। ADP+π→ক্লোরোফিলআলোATP\mathrm{ADP + \pi \xrightarrow[ক্লোরোফিল]{আলো} ATP} এছাড়াও সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন (O2\mathrm{O_2}), হাইড্রোজেন আয়ন (H+\mathrm{H^+}) ও ইলেকট্রন (e−\mathrm{e^-}) উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলে। এই হাইড্রোজেন আয়ন (H+\mathrm{H^+}) ও ইলেকট্রন (e−\mathrm{e^-}) NADP কে বিজারিত করে NADPH+H+\mathrm{NADPH + H^+} উৎপন্ন করে। অন্যদিকে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক প্রত্যক্ষ প্রয়োজন পরে না। তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। আলোক নির্ভর পর্যায়ে তৈরি ATP ও NADPH+H+\mathrm{NADPH + H^+} এর সাহায্যে বায়ুমন্ডল থেকে প্রাপ্ত CO2\mathrm{CO_2} বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO2\mathrm{CO_2} বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড বিপাক।

উত্তর

উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং (ii) নং প্রক্রিয়াটি হলো শ্বসন। জীবের জীবন সালোক সংশ্লেষণ এবং শ্বসন উভয় প্রক্রিয়ার উপর নির্ভরশীল। নিচে তা ব্যাখ্যা করা হলো: জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জীবজ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে। খাদ্যের মধ্যে সঞ্চিত এই শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে বর্তমান এই স্থৈতিক শক্তি তাপরূপে উদ্ভূত হয়ে রাসায়নিক শক্তিরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৯৫ ভাগ এবং CO2\mathrm{CO_2} এর পরিমাণ ০.০৩৩ ভাগ। পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2\mathrm{O_2} গ্রহণ করে এবং CO2\mathrm{CO_2} ত্যাগ করে। কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2\mathrm{O_2} গ্যাসের স্বল্পতা এবং CO2\mathrm{CO_2} গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে এই CO2\mathrm{CO_2} গৃহীত হয় এবং O2\mathrm{O_2} বায়ুমণ্ডলে ত্যাগ করে। ফলে উভয় প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে গ্যাস দুটির স্বাভাবিক পরিমাণ বজায় থাকে। উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, জীবের জীবনের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ এবং শ্বসন এর উভয় প্রক্রিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।