উদ্দীপকে আলোর উপস্থিতিতে 'X [গণিত] উৎপাদন পর্যায়টি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] দ্বারা শর্করা বা গ্লুকোজ (C6H12O6) জাতীয় খাদ্যকে বুঝানো হয়েছে এবং শর্করা তৈরির প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। যথা-আলোকনির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সূর্যালোকের উপস্থিতিতে আলোক পর্যায় সম্পন্ন হয়। আলোকনির্ভর পর্যায়টি ব্যাখ্যা করা হলো- আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP, NADPH + H+ উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি ATP-এর মধ্যে সঞ্চিত হয়। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP (অ্যাডিনোসিন ডাইফসফেট) অজৈব ফসফেট ( [গণিত] = inorganic phosphate)-এর সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। [চিত্র] সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন (O 2), হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রন (e) উৎপন্ন হয়। এ হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রনের সহায়তায় NADP বিজারিত হয়ে NADPH + H+ উৎপন্ন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকে আলোর উপস্থিতিতে 'X উৎপাদন পর্যায়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন ( হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রন (e) উৎপন্ন হয়। এ হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রনের সহায়তায় NADP বিজারিত হয়ে NADPH + H+ উৎপন্ন করে।উত্তর
অর্থাৎ বিক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়ার। এখানে ' হলো শর্করা বা গ্লুকোজ (C6H12O6) ও ' উপাদানটি হলো শক্তি (ATP)।
সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ৬ অণু CO₂, ৬ অণু পানি এবং ৩৮টি ATP উৎপন্ন করে।
নিচে এই শক্তির হিসাব ছকের মাধ্যমে দেখানো হলো-
এখানে,
1 অণু NADH+H+বা, NADH₂ = 3 অণু ATP
1 অণু FADH2 = 2 অণু ATP
1 অণু GTP = 1 অণু ATP