উদ্দীপকের প্রক্রিয়া দুটি পরস্পরের উপর নির্ভরশীল- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়া-১ দ্বারা সালোকসংশ্লেষণ এবং প্রক্রিয়া-২ দ্বারা শ্বসন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। এই প্রক্রিয়া দুটি পরস্পরের উপর পুরোপুরি নির্ভরশীল। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে H₂O ও CO₂ এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। অর্থাৎ শর্করা তৈরির প্রধান কাঁচামাল হলো CO₂ ও H₂O। কাজেই CO₂ এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। কিন্তু সালোকসংশ্লেষণে ব্যবহৃত এ CO, শ্বসনের ফলে তৈরি হয়। সকল সজীব কোষে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন ক্রিয়ায় শর্করা তথা গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও CO₂ উৎপন্ন হয়। শ্বসনে ব্যবহৃত এ শর্করা (গ্লুকোজ) ও ০₂ সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং ০₂ তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেতো। আবার শ্বসন ক্রিয়ার ফলে CO₂ তৈরি না হলে সালোকসংশ্লেষণেও ব্যাঘাত ঘটতো।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়া দুটি পরস্পরের উপর নির্ভরশীল- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
এক্ষেত্রে:
১ অণু NADH+H+ = ৩ অণু ATP
১ অণু FADH2 = ২ অণু ATP
১ অণু GTP = ১ অণু ATP
অর্থাৎ ১ অণু গ্লুকোজ হতে নির্গত হয় ৩৮ অণু ATP
∴ ৩ অণু গ্লুকোজ হতে নির্গত হয় (৩৮X৩) অণু ATP = ১১৪ অণু ATPউত্তর