ATP রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনীয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ATP-কে জৈবমুদ্রা বা শক্তিমুদ্রা বলা হয়। ATP-এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। জীব যে খাবার খায় তা জারিত হয়। সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে ATP তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙ্গে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এ কারণে ATP কে রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
ATP রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনীয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর