শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের (i) নং বিক্রিয়ার মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত ধাপগুলো বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত (i) নং প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসনের অ্যাসিটাইল Co-A সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটি ধাপ সংঘটিত হয়। নিচে ধাপ তিনটি বর্ণনা করা হলো- অ্যাসিটাইল Co-A সৃষ্টি: গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক এসিড পর্যায়ক্রমে বিক্রিয়া শেষে ২ কার্বনবিশিষ্ট ১ অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ, এক অণু [গণিত] এবং এক অণু [গণিত] উৎপন্ন করে। দুই অণু পাইরুভিক এসিড হতে দুই অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ, দুই অণু [গণিত] এবং দুই অণু [গণিত] উৎপন্ন হয়। এই ধাপটি সাইটোপ্লাজমে ঘটে বলে এক সময় মনে করা হতো, তবে সর্বশেষ তথ্য উপাত্ত অনুসারে জানা গেছে বিক্রিয়াটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র: এ পর্যায়ে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এ চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু [গণিত] এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হয়। (অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু CO₂, 6 অণু [গণিত] , দুই অণু [গণিত] , এবং দুই অণু GTR উৎপন্ন হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি এবং ক্রেবস চক্রে [গণিত] (বিজারিত NAD), FADH, (বিজারিত FAD) উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকের (i) নং বিক্রিয়ার মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত ধাপগুলো বর্ণনা করো।

উদ্দীপক

(i) C6H12O6+O2→বিভিন্ন এনজাইম\mathrm{C_6H_{12}O_6} + \mathrm{O_2} \xrightarrow{\text{বিভিন্ন এনজাইম}} (ii) C6H12O6→এনজাইম\mathrm{C_6H_{12}O_6} \xrightarrow{\text{এনজাইম}}

Sylhet · 2022

উত্তর

পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত হলো– C3H4O3\mathrm{C_3H_4O_3}।

উত্তর

CO2\mathrm{CO_2} আত্তীকরণের এ গতিপথকে আবিষ্কারকদের নামানুসারে ক্যালভিন-বেনসন ও ব্যাশাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। এ চক্রে অধিকাংশ উদ্ভিদে শর্করা তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ 3-কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড বলে ক্যালভিন চক্রকে C3\mathrm{C_3} গতিপথ বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত (i) নং প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসনের অ্যাসিটাইল Co-A সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটি ধাপ সংঘটিত হয়। নিচে ধাপ তিনটি বর্ণনা করা হলো- অ্যাসিটাইল Co-A সৃষ্টি: গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক এসিড পর্যায়ক্রমে বিক্রিয়া শেষে ২ কার্বনবিশিষ্ট ১ অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ, এক অণু CO2\mathrm{CO}_2 এবং এক অণু NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+}উৎপন্ন করে। দুই অণু পাইরুভিক এসিড হতে দুই অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ, দুই অণু CO2\mathrm{CO}_2 এবং দুই অণু NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} উৎপন্ন হয়। এই ধাপটি সাইটোপ্লাজমে ঘটে বলে এক সময় মনে করা হতো, তবে সর্বশেষ তথ্য উপাত্ত অনুসারে জানা গেছে বিক্রিয়াটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র: এ পর্যায়ে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এ চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হয়। (অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু CO₂, 6 অণু NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+}, দুই অণুFADH2\mathrm{FADH}_2, এবং দুই অণু GTR উৎপন্ন হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি এবং ক্রেবস চক্রে NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} (বিজারিত NAD), FADH, (বিজারিত FAD) উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের (i) ও (ii) নং প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে শ্বসন প্রক্রিয়ার দুটি ধাপ সবাত শ্বসন এবং অবাত শ্বসন। নিচে সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. সবাত শ্বসনে O2\mathrm{O_2}-এর প্রয়োজন হয়। কিন্তু অবাত শ্বসনে O2\mathrm{O_2}-এর প্রয়োজন হয় না। ২. সবাত শ্বসনে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। কিন্তু অবাত শ্বসনে শ্বসনিক বস্তু আংশিকভাবে জারিত হয়। ৩. সবাত শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয়। অপরদিকে অবাত শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয় না। ৪. সবাত শ্বসন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি (686 kcal/mole686 \mathrm{~kcal/mole}) উৎপন্ন হয়। অপরদিকে অবাত শ্বসন প্রক্রিয়ায় সামান্য পরিমাণ শক্তি (56 kcal/mole56 \mathrm{~kcal/mole}) উৎপন্ন হয়। ৫. সবাত শ্বসনে অ্যালকোহল বা ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না। কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল-বা ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। ৬. সবাত শ্বসন প্রক্রিয়াটি হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। কিন্তু অবাত শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া নয়। ৭. সবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যাকটেরিয়া, ইস্টে ঘটে না। অন্যদিকে অবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যাকটেরিয়া, ইস্টে ঘটে থাকে। ৮. সবাত শ্বসনের রাসায়নিক সংকেত হলো- C6H12O6+6O2→বিভিন্ন এনজাইম6CO2+6H2O+শক্তি (686 kcal/mole)\mathrm{C_6H_{12}O_6} + 6\mathrm{O_2} \xrightarrow{\text{বিভিন্ন এনজাইম}} 6 \mathrm{CO_2} + 6\mathrm{H_2O} + \text{শক্তি } (686 \mathrm{~kcal/mole}) গ্লুকোজ কিন্তু অবাত শ্বসনের রাসায়নিক সংকেত হলো- C6H12O6→এনজাইম2C2H5OH+2CO2+শক্তি (56 kcal/mole)\mathrm{C_6H_{12}O_6} \xrightarrow{\text{এনজাইম}} 2\mathrm{C_2H_5OH} + 2\mathrm{CO_2} + \text{শক্তি } (56 \mathrm{~kcal/mole}) গ্লুকোজ ইথাইল অ্যালকোহল
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।