“উদ্দীপকের Q এর অনুপস্থিতি এবং P এর ঘাটতি উক্ত প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করতে পারে”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের P হলো কার্বন-ডাই-অক্সাইড ( [গণিত] ), Q হলো সূর্যালোক এবং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ গুলোর মধ্যে সূর্যালোক ও কার্বন ডাই-অক্সাইড অন্যতম। নিচে এদের ভূমিকা বিশ্লেষণ করা হলো- কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোকসংশ্লেষণ চলতে পারে না। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা [গণিত] বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ০.০৩ ভাগ, কিন্তু এ, প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা এক ভাগ পর্যন্ত কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোকসংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। অপরদিকে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং [গণিত] থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোকের উপস্থিতিতেই আলোর ফোটন কণা হতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, [গণিত] পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। অর্থাৎ পৃথিবীতে যদি [গণিত] এর ঘাটতি এবং সূর্যের আলো না থাকত, তাহলে সালোকসংশ্লেষণ হতো না। সালোকসংশ্লেষণ না হলে কোনো প্রকার খাদ্য প্রস্তুত হতো না। ফলে কোনো জীবেরই অস্তিত্ব থাকত না। সুতরাং উক্ত আলোচনা থেকে বলা যায় যে, সূর্যালোকের অনুপস্থিতি এবং [গণিত] এর ঘাটতি উক্ত প্রক্রিয়া বিঘ্ন সৃষ্টি করবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
“উদ্দীপকের Q এর অনুপস্থিতি এবং P এর ঘাটতি উক্ত প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর