শেয়ারFacebookWhatsApp

চিত্র-X এ প্রদর্শিত P প্রক্রিয়াটির জীবজগতে কীরূপ অবদান রাখছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চিত্র 'X [গণিত] এ প্রদর্শিত P প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অবদান নিচে ব্যাখ্যা করা হলো- সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকূল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে [গণিত] ও [গণিত] এর সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৯৫ ভাগ এবং [গণিত] গ্যাসের পরিমাণ ০.০৩৩ ভাগ। পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। সব জীবেই (উদ্ভিদ ও প্রাণী) সব সময়ের জন্য শ্বসনক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব [গণিত] গ্রহণ করে এবং [গণিত] ত্যাগ করে। কেবল মাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে [গণিত] গ্যাসের স্বল্পতা এবং [গণিত] গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে [গণিত] গ্রহণ করে এবং [গণিত] বায়ুমণ্ডলে ত্যাগ করে বলেই এখনও বায়ুমণ্ডলে [গণিত] ও [গণিত] গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তবে বর্তমানে অধিক হারে বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের অনুপাত নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে, কাজেই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছপালা লাগাতে হবে। তাই বলা যায় সালোকসংশ্লেষণ না ঘটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং জীবজগত অচিরেই বিলুপ্ত হবে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

চিত্র-X এ প্রদর্শিত P প্রক্রিয়াটির জীবজগতে কীরূপ অবদান রাখছে তা ব্য…

উদ্দীপক

question image

Rajshahi · 2021

উত্তর

ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP কে শক্তিমুদ্রা বা জৈবমুদ্রা বলা হয়।

উত্তর

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন (O2\mathrm{O_2}), হাইড্রোজেন আয়ন বা প্রোটন (H+\mathrm{H^+}) এবং ইলেকট্রন (e−\mathrm{e^-}) উৎপন্ন হয়। পানির এরূপ ভাঙ্গনকে ফটোলাইসিস বলে। ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন ও হাইড্রোজেন আয়ন [H+\mathrm{H^+}] সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং NADP কে বিজারিত করে NADPH2\mathrm{NADPH}_2 (NADPH+H+)\left(\mathrm{NADPH}+\mathrm{H}^{+}\right)তে পরিণত করে।

উত্তর

উদ্দীপকের চিত্র 'X′X^{\prime} এ প্রদর্শিত P প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অবদান নিচে ব্যাখ্যা করা হলো- সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকূল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে O2\mathrm{O_2} ও CO2\mathrm{CO_2} এর সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৯৫ ভাগ এবং CO2\mathrm{CO_2} গ্যাসের পরিমাণ ০.০৩৩ ভাগ। পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। সব জীবেই (উদ্ভিদ ও প্রাণী) সব সময়ের জন্য শ্বসনক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2\mathrm{O_2} গ্রহণ করে এবং CO2\mathrm{CO_2} ত্যাগ করে। কেবল মাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2\mathrm{O_2} গ্যাসের স্বল্পতা এবং CO2\mathrm{CO_2} গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2\mathrm{CO_2} গ্রহণ করে এবং O2\mathrm{O_2} বায়ুমণ্ডলে ত্যাগ করে বলেই এখনও বায়ুমণ্ডলে O2\mathrm{O_2} ও CO2\mathrm{CO_2} গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তবে বর্তমানে অধিক হারে বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের অনুপাত নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে, কাজেই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছপালা লাগাতে হবে। তাই বলা যায় সালোকসংশ্লেষণ না ঘটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং জীবজগত অচিরেই বিলুপ্ত হবে।

উত্তর

উদ্দীপকের চিত্র 'X′X^{\prime} এর শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি হচ্ছে সবাত শ্বসন এবং 'Y′Y^{\prime} এর শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি হচ্ছে অবাত শ্বসন। নিচে বিশ্লেষণ করা হলো- সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র ও শেষে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে মোট ৩৮ অণু ATP তৈরি করে। অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ সবাত শ্বসনের শেষে যা ঘটবে বা যে শক্তি উৎপন্ন হবে তার হিসাব নিচের ছকে উপস্থাপন করা হলো- question image এক্ষেত্রে: ১ অণু NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} = ৩ অণু ATP ১ অণু FADH2\mathrm{FADH}_2= ২ অণু ATP ১ অণু GTP = ১ অণু ATP অপরদিকে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ (ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি), CO2\mathrm{CO_2} এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে। তাই অবাত শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু ATP পাওয়া যায়। C6H12O6→এনজাইম2C2H5OH+2CO2+শক্তি (56 K Cal/ Mole)\mathrm{C_6H_{12}O_6} \xrightarrow{\text{এনজাইম}} 2\mathrm{C_2H_5OH} + 2\mathrm{CO_2} + \text{শক্তি (56 K Cal/ Mole)} গ্লুকোজ ইথাইল অ্যালকোহল সুতরাং বলা যায় চিত্র-X এবং চিত্র-Y উভয় প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ একই নয়। চিত্র-X তথা সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি। বিঃ দ্রঃ যেহেতু প্রতিটি ATP অণুতে 7.3 KCal শক্তি জমা থাকতে পারে। তাই সবাত শ্বসনে প্রাপ্ত শক্তির পরিমাণ (38 × 7.3) বা 277.4 KCal এবং অবাত শ্বসনে প্রাপ্ত শক্তির পরিমাণ (2 × 7.3) বা 14.6 KCal। অথচ, আমাদের পাওয়ার কথা ছিল যথাক্রমে 686 KCal এবং 56 KCal শক্তি। অর্থাৎ বাকি রাসায়নিক শক্তিগুলো তাপ শক্তিতে রূপান্তরিত হতে দেহ থেকে ব্যায়িত হয়।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

চিত্র-X এ প্রদর্শিত P প্রক্রিয়াটির জীবজগতে কীরূপ অবদান রাখছে তা ব্য… | Prosthuti