“উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হতো”- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি হলো শ্বসন যা উদ্ভিদ ও প্রাণী উভয় জীবের জন্য গুরুত্বপূর্ণ। নিচে শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো: শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত [গণিত] জীবের প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। এ প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্যে করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তাই বলা যেতে পারে এ প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। তাই শ্বসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদে বিরূপ প্রভাব পরিলক্ষিত হবে। উদ্ভিদদেহে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড ( [গণিত] ) এর সরবরাহ কমে যাবে। উদ্ভিদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ ঘটবে না। উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ কর্ম ব্যাহত হওয়ায় উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে। উদ্ভিদের কোষ বিভাজন তথা জননকোষ তৈরি বাধাগ্রস্থ হবে। সকল শারীরবৃত্তীয় কাজ-কর্ম ব্যাহত হওয়ায় একসময় উদ্ভিদের মৃত্যু ঘটবে। তাছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, শ্বসন প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবকূল ধ্বংসের সম্মুখীন হতো।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
“উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবকুল ধ্বংস…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর