শেয়ারFacebookWhatsApp

(ii) নং থেকে (i) নং বিক্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয়- যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি হলো সবাত শ্বসন এবং (ii) নং বিক্রিয়াটি হলো অবাত শ্বসন। অবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসন প্রক্রিয়ায় বেশি শক্তি উৎপাদিত হয়। নিচে এর স্বপক্ষে যুক্তি দেখানো হলো- সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র ও শেষে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে মোট ৩৮ অণু ATP তৈরি করে। অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ সবাত শ্বসনের শেষে যা ঘটবে বা যে শক্তি উৎপন্ন হবে তার হিসাব নিচের ছকে উপস্থাপন করা হলো— [চিত্র] এখানে, 1 অণু [গণিত] বা, [গণিত] অণু [গণিত] 1 অণু [গণিত] অণু [গণিত] 1 অণু [গণিত] অণু [গণিত] উদ্দীপকের সবাত ও অবাত শ্বসনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ (38 × 7.3) বা 277.4 k cal এবং অবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ 56 k cal। সুতরাং বলা যায় উভয় প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ একই নয়। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

(ii) নং থেকে (i) নং বিক্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয়- যুক্তি দেখাও।

উদ্দীপক

(i) C6H12O6+6O2⟶6CO2+6H2O\mathrm{C}_6\mathrm{H}_{12}\mathrm{O}_6 + 6\mathrm{O}_2 \longrightarrow 6\mathrm{CO}_2 + 6\mathrm{H}_2\mathrm{O} + শক্তি (ii) C6H12O6⟶2C2H5OH+2CO2\mathrm{C}_6\mathrm{H}_{12}\mathrm{O}_6 \longrightarrow 2\mathrm{C}_2\mathrm{H}_5\mathrm{OH} + 2\mathrm{CO}_2 + শক্তি

Chittagong · 2021

উত্তর

ATP হলো- Adenosine Triphosphate যা প্রয়োজন হলে শক্তি নির্গত করে এবং অন্য সময় শক্তি সঞ্চিত করে রাখে।

উত্তর

C3\mathrm{C}_3 ও C4\mathrm{C}_4 উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ: C3\mathrm{C}_3 উদ্ভিদ যে সকল উদ্ভিদে ক্যালভিন চক্র ঘটে এবং প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৩-কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড থাকে তাদেরকে C3\mathrm{C}_3 উদ্ভিদ বলে। C4\mathrm{C}_4 উদ্ভিদের তুলনায় C3\mathrm{C}_3 উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। C4\mathrm{C}_4 উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদে C4\mathrm{C}_4 চক্র ঘটে এবং প্রথম স্থায়ী উপাদান হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাদেরকে C4\mathrm{C}_4 উদ্ভিদ বলে। C3\mathrm{C}_3 উদ্ভিদের তুলনায় C4\mathrm{C}_4 উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার কম এবং উৎপাদন ক্ষমতাও কম।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হলো অবাত শ্বসন। নিচে এটি ব্যাখ্যা করা হলো- যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ (ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি), 'CO2\mathrm{CO}_2 এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে। C6H12O6→এনজাইম2C2H5OH+2CO2\mathrm{C}_6\mathrm{H}_{12}\mathrm{O}_6 \xrightarrow{\text{এনজাইম}} 2\mathrm{C}_2\mathrm{H}_5\mathrm{OH} + 2\mathrm{CO}_2+ শক্তি (56 K Cal/Mole56 \mathrm{~K~Cal} / \mathrm{Mole}) (গ্লুকোজ) (ইথাইল অ্যালকোহল) কেবলমাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি হলো সবাত শ্বসন এবং (ii) নং বিক্রিয়াটি হলো অবাত শ্বসন। অবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসন প্রক্রিয়ায় বেশি শক্তি উৎপাদিত হয়। নিচে এর স্বপক্ষে যুক্তি দেখানো হলো- সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র ও শেষে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে মোট ৩৮ অণু ATP তৈরি করে। অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ সবাত শ্বসনের শেষে যা ঘটবে বা যে শক্তি উৎপন্ন হবে তার হিসাব নিচের ছকে উপস্থাপন করা হলো— question image এখানে, 1 অণু NADH+H+\mathrm{NADH+H}^+ বা, NADH2=3\mathrm{NADH}_2 = 3 অণু ATP\mathrm{ATP} 1 অণু FADH2=2\mathrm{FADH}_2 = 2 অণু ATP\mathrm{ATP} 1 অণু GTP=1\mathrm{GTP} = 1 অণু ATP\mathrm{ATP} উদ্দীপকের সবাত ও অবাত শ্বসনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ (38 × 7.3) বা 277.4 k cal এবং অবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ 56 k cal। সুতরাং বলা যায় উভয় প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ একই নয়। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।