উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ( [গণিত] ), পানি; সূর্যালোক এবং ক্লোরোফিল এর সহায়তায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সবুজ উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কাণ্ড অথবা পাতায় সঞ্চিত থাকে। সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া যা নিম্নরূপ: [গণিত] অক্সিজেন ( [গণিত] ) ও পানি ( [গণিত] ) সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য। এটি একটি জারণ-বিজারণ প্রক্রিয়া। এর দুটি পর্যায় বিদ্যমান: ১. আলোক নির্ভর পর্যায়: এই প্রক্রিয়ায় ATP ও [গণিত] তৈরি হয়। ২. আলোক নিরপেক্ষ পর্যায়: ATP ও [গণিত] কে কাজে লাগিয়ে কাবন-ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর