শেয়ারFacebookWhatsApp

চিত্র A ও B পরস্পরের উপর নির্ভরশীল- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের চিত্র A এর প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, যার রাসায়নিক সমীকরণটি নিম্নরূপ: [গণিত] উদ্দীপকের চিত্র B এর প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া, যার রাসায়নিক সমীকরণটি নিম্নরূপ: [গণিত] জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জীবজ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে। খাদ্যের মধ্যে সঞ্চিত এই শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে বর্তমান এই স্থৈতিক শক্তি তাপরূপে উদ্ভূত হয়ে রাসায়নিক শক্তিরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৯৫ ভাগ এবং [গণিত] এর পরিমাণ ০.০৩৩ ভাগ। পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। শ্বসন প্রক্রিয়ায় জীব [গণিত] গ্রহণ করে এবং [গণিত] ত্যাগ করে। কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে [গণিত] গ্যাসের স্বল্পতা এবং [গণিত] গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে এই [গণিত] গ্রহীত হয় এবং [গণিত] বায়ুমণ্ডলে ত্যাগ করে। ফলে উভয় প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে গ্যাস দুটির স্বাভাবিক পরিমাণ বজায় থাকে। উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, জীবের অস্তিত্ব রক্ষায় A অর্থাৎ সালোকসংশ্লেষণ ও B অর্থাৎ শ্বসন উভয় প্রক্রিয়াই অপরিহার্য।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

চিত্র A ও B পরস্পরের উপর নির্ভরশীল- বিশ্লেষণ করো।

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। question image

Sylhet · 2021

উত্তর

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে আলোর উপস্থিতিতে পানি বিভাজিত হয়ে অক্সিজেন (O2\mathrm{O_2}), ইলেকট্রন (e−\mathrm{e}^-) এবং হাইড্রোজেন (প্রোটন H+\mathrm{H}^+) উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে পানির এই বিভাজনকে বলা হয় ফটোলাইসিস।

উত্তর

যে সমস্ত উদ্ভিদে C4\mathrm{C_4} চক্র ঘটে এবং প্রথম স্থায়ী উপাদান হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাদেরকে C4\mathrm{C_4} উদ্ভিদ বলে। C4\mathrm{C_4} উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। C3\mathrm{C_3} উদ্ভিদের তুলনায় C4\mathrm{C_4} উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামার্যানথাস ইত্যাদি উদ্ভিদে C4\mathrm{C_4} চক্র পরিচালিত হয়। তাই অ্যামার্যানথাসকে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র B প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো: গ্লাইকোলাইসিস; অ্যাসিটাইল Co-A সৃষ্টি; ক্রেবস চক্র; ইলেকট্রন প্রবাহতন্ত্র। ১ম ধাপটির অর্থাৎ গ্লাইকোলাইসিসের বর্ণনা নিচে দেওয়া হলো- এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ (C6H12O6\mathrm{C_6H_{12}O_6}) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড (C3H4O3\mathrm{C_3H_4O_3}) উৎপন্ন করে। এই ধাপে চার অণু ATP (দুই অণু খরচ হয়ে যায়) এবং দুই অণু NADH+H+\mathrm{NADH+H^+} উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে।

উত্তর

উদ্দীপকের চিত্র A এর প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, যার রাসায়নিক সমীকরণটি নিম্নরূপ: 6CO2+12H2O→ক্লোরোফিলআলোC6H12O6+6H2O+6O2↑6\mathrm{CO}_2 + 12\mathrm{H}_2\mathrm{O} \xrightarrow[\text{ক্লোরোফিল}]{\text{আলো}} \mathrm{C}_6\mathrm{H}_{12}\mathrm{O}_6 + 6\mathrm{H}_2\mathrm{O} + 6\mathrm{O}_2\uparrow উদ্দীপকের চিত্র B এর প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া, যার রাসায়নিক সমীকরণটি নিম্নরূপ: C6H12O6+6O2→বিভিন্ন এনজাইম6CO2↑+6H2O+শক্তি(686 k Cal/Mole)\mathrm{C}_6\mathrm{H}_{12}\mathrm{O}_6+6\mathrm{O}_2 \xrightarrow{\text{বিভিন্ন এনজাইম}} 6\mathrm{CO}_2\uparrow+ 6\mathrm{H}_2\mathrm{O} + \text{শক্তি} (686 \mathrm{~k~Cal/Mole}) জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জীবজ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে। খাদ্যের মধ্যে সঞ্চিত এই শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে বর্তমান এই স্থৈতিক শক্তি তাপরূপে উদ্ভূত হয়ে রাসায়নিক শক্তিরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৯৫ ভাগ এবং CO2\mathrm{CO}_2 এর পরিমাণ ০.০৩৩ ভাগ। পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2\mathrm{O}_2 গ্রহণ করে এবং CO2\mathrm{CO}_2 ত্যাগ করে। কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2\mathrm{O}_2 গ্যাসের স্বল্পতা এবং CO2\mathrm{CO}_2 গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে এই CO2\mathrm{CO}_2 গ্রহীত হয় এবং O2\mathrm{O}_2 বায়ুমণ্ডলে ত্যাগ করে। ফলে উভয় প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে গ্যাস দুটির স্বাভাবিক পরিমাণ বজায় থাকে। উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, জীবের অস্তিত্ব রক্ষায় A অর্থাৎ সালোকসংশ্লেষণ ও B অর্থাৎ শ্বসন উভয় প্রক্রিয়াই অপরিহার্য।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।