উদ্দীপকের 'Q [গণিত] উপাদান ব্যবহার করে শর্করা তৈরির কৌশল বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের Q উপাদানটি হলো ATP। নিচে ATP কে ব্যবহার করে শর্করা তৈরির কৌশল তথা সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়টি বর্ণনা করা হলো— [গণিত] উপরোক্ত বিক্রিয়ায় উৎপাদিত ATP আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ক্যালভিন চক্রের মাধ্যমে [গণিত] বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। এক্ষেত্রে পত্ররন্ধ্রের মাধ্যমে [গণিত] কোষে প্রবেশের পর তা রাইবুলোজ-১,৫-ডাইফসফেটের সাথে মিলিত হয়ে ৬-কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো-এসিড তৈরি করে। এটি সাথে সাথে ভেঙ্গে ৩-কার্বন বিশিষ্ট দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড (3PGA) উৎপন্ন করে। পরবর্তীতে আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও [গণিত] ব্যবহার করে 3PGA থেকে ৩-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট তৈরি হয়। ৩-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা (গ্লুকোজ) ও অপরদিকে রাইবুলোজ ১,৫-ডাইফসফেট তৈরি হতে থাকে। এভাবে আলোর অনুপস্থিতিতে ATP কে ব্যবহার করে শর্করা উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'Q উপাদান ব্যবহার করে শর্করা তৈরির কৌশল বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর