উদ্দীপকের চারটি ধাপের শেষ দুইটি ধাপ যে কোষ অঙ্গাণুতে ঘটে তার গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চারটি ধাপের শেষ দুইটি ধাপ হলো সবাত শ্বসনের ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র। ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র ধাপ দুটি কোষ অঙ্গাণুর মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। নিম্নে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা হলো- মাইটোকন্ড্রিয়া গোলাকার বা দণ্ডাকার হয়ে থাকে। এটি দু'টি আবরণী দিয়ে ঘেরা। আবরণী দু'টি হলো যথাক্রমে বহিঃআবরণী এবং অন্তঃআবরণী। বহিঃআবরণী মসৃণ কিন্তু অন্তঃআবরণী নানাভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক ( [গণিত] সিনথেসেস) থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল দানাদার পদার্থ থাকে যাকে ম্যাট্রিক্স বলে। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের চারটি ধাপের শেষ দুইটি ধাপ যে কোষ অঙ্গাণুতে ঘটে তার গঠন ব্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর