উদ্দীপকের 'Y [গণিত] এর উৎপাদিত বস্তু থেকে 'X [গণিত] এ কিভাবে ATP উৎপন্ন হয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] হল প্লাস্টিড এবং 'X [গণিত] হল মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডে উৎপাদিত বস্তু থেকে মাইটোকন্ড্রিয়াতে ATP উৎপন্ন হয়। নিম্নে বিশ্লেষণ করা হলো- প্লাস্টিডের গ্রানাম অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে শর্করা তৈরি করে। এ শর্করা থেকে মাইটোকন্ড্রিয়া ATP তৈরি করে। শ্বসন ক্রিয়ার ধাপ চারটি হল: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথম ধাপটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে না কিন্তু দ্বিতীয় ধাপ, ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গানুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস্ চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস্ চক্রে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু [গণিত] ,, এক অণু FADH₂ এবং এক অণু GTP উৎপন্ন হয় অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু [গণিত] , 6 অণু [গণিত] ,, দুই অণু [গণিত] এবং দুই অণু GTP উৎপন্ন হয়। উৎপন্ন [গণিত] ,, [গণিত] পরবর্তিতে ইলেকট্রন প্রবাহতন্ত্র ধাপে জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন গুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'Y এর উৎপাদিত বস্তু থেকে 'X এ কিভাবে ATP উৎপন্ন হয়? বিশ…
উদ্দীপক

Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর

উত্তর