চিত্র M প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ পরিবহনে চিত্র N এর ভূমিকা কী? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-M প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হলো [গণিত] (কার্বন ডাইঅক্সাইড) এবং N চিত্রটি হলো লোহিত কণিকা। রক্তে লোহিত কণিকাই মূলত গ্যাসীয় পদার্থ অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে। নিচে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে লোহিত রক্তকণিকার ভূমিকা উল্লেখ করা হলো- খাদ্য জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে লসিকাতে প্রবেশ করে এবং লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট ( [গণিত] ) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাই কার্বনেট ( [গণিত] ) রূপে লোহিত রক্তকণিকা দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
চিত্র M প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ পরিবহনে চিত্র N এর ভূমিকা …
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর