উদ্দীপকের প্রক্রিয়া 'C [গণিত] উৎপাদনে 'X [গণিত] ও 'Y [গণিত] এর কার্যকারিতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি হলো- [গণিত] উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] হলো আলো এবং ক্লোরোফিল এবং উৎপন্ন 'C [গণিত] হল কার্বহাইড্রেট বা শর্করাজাতীয় খাদ্য। সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদে কার্বহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ায় প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়। সালোকসংশ্লেষণে আলো এবং ক্লোরোফিলের ভূমিকা নিম্নরূপ: 'X [গণিত] অর্থাৎ আলোর ভূমিকা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং [গণিত] থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোকের প্রভাবেই উদ্ভিদের পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। [গণিত] পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুত করনে অংশ গ্রহণ করে। কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে, তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোর পরিমান অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়। এতে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। সাধারণত 400nm থেকে 480 nm এবং 640nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়। 'Y [গণিত] অর্থাৎ ক্লোরোফিলের ভূমিকা: পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেষণের অর্থাৎ 'C [গণিত] উৎপাদনের হারের সরাসরি সম্পর্ক রয়েছে। কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টর হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভরশীল। সালোকসংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুর্নগঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমান ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোকসংশ্লেষণ কমে যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়া 'C উৎপাদনে 'X ও 'Y এর কার্যকারিতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর