উদ্দীপকের “বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের উপরই প্রাণিকুল টিকে আছে”– উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং উৎপন্ন পদার্থ হলো শর্করা বা গ্লুকোজ। প্রতিটি জীবেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। জীব খাদ্যের মাধ্যমে প্রাপ্ত রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে থাকে কিন্তু প্রাণীরা তা পারে না। ফলে তারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। উদ্ভিদ তার প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন জৈবিক কাজের জন্য ব্যবহার করে এবং বাকি অংশ সঞ্চিত রাখে। এই খাদ্য খেয়ে প্রাণীরা জীবনধারণ করে। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে এসে থাকে। উদ্দীপকের প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন না হলে উদ্ভিদ ও প্রাণী জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি লাভ করতে পারতো না। ফলে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যেত। সুতরাং সংক্ষিপ্ত আলোচনা শেষে বলা যায় উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের উপরই টিকে রয়েছে জীব তথা প্রাণিকুল।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের “বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের উপরই প্রাণিকুল টিকে আছে”– উক্ত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর