শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রক্রিয়াটির আলোক পর্যায় ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি দ্বারা সালোকসংশ্লেষণকে প্রক্রিয়া বোঝানো হয়েছে। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায় ব্যাখ্যা করা হলো— আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP এবং [গণিত] উৎপন্ন হয়। ATP ও [গণিত] সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP তৈরি করে। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে ফটোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে [গণিত] উৎপন্ন করে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকের প্রক্রিয়াটির আলোক পর্যায় ব্যাখ্যা করো।

উদ্দীপক

6CO2+12H2O→ক্লোরোফিলসৌরশক্তিA+6H2O+6O26\mathrm{CO}_2 + 12\mathrm{H}_2\mathrm{O} \xrightarrow[\text{ক্লোরোফিল}]{\text{সৌরশক্তি}} \mathrm{A} + 6\mathrm{H}_2\mathrm{O} + 6\mathrm{O}_2

Jessore · 2019

উত্তর

অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে জীবকোষে শক্তি ও CO2\mathrm{CO}_2 উৎপন্ন করার প্রক্রিয়াকে শ্বসন বলে।

উত্তর

কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এটি কোষের শ্বসন অঙ্গাণু। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ-এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি দ্বারা সালোকসংশ্লেষণকে প্রক্রিয়া বোঝানো হয়েছে। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায় ব্যাখ্যা করা হলো— আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP এবং NADPH+H+\mathrm{NADPH} + \mathrm{H}^+ উৎপন্ন হয়। ATP ও NADPH+H+\mathrm{NADPH} + \mathrm{H}^+ সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP তৈরি করে। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে ফটোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে NADPH+H+\mathrm{NADPH} + \mathrm{H}^+ উৎপন্ন করে।

উত্তর

উদ্দীপকের সমীকরণে নির্দেশিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং 'A′A^{\prime} হচ্ছে শর্করা বা গ্লুকোজ। প্রতিটি জীবেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। জীব খাদ্যের মাধ্যমে প্রাপ্ত রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে থাকে কিন্তু প্রাণীরা তা পারে না। ফলে তারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। উদ্ভিদ তার প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন জৈবিক কাজের জন্য ব্যবহার করে এবং বাকি অংশ সঞ্চিত রাখে। এই খাদ্য খেয়ে প্রাণীরা জীবনধারণ করে। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে এসে থাকে। উদ্দীপকের প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন না হলে প্রাণী তার জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি লাভ করতে পারতো না। ফলে প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই, একথা নিশ্চিতভাবেই বলা যায় যে, উদ্দীপকের 'A′A^{\prime} অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের উপরই প্রাণিকুল টিকে আছে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।