উদ্দীপকের বিক্রিয়াটিতে রাতের বেলায় কীভাবে 'A [গণিত] উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সমীকরণটি দ্বারা সালোকসংশ্লেষণকে বোঝানো হয়েছে, যেখানে A দ্বারা শর্করাকে (গ্লুকোজ) নির্দেশ করা হয়েছে। রাতের বেলায় সূর্যালোকের অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ক্যালভিন চক্রের মাধ্যমে [গণিত] বিজারিত হয়ে A তথা শর্করা উৎপন্ন হয়। এক্ষেত্রে পত্ররন্দ্রের মাধ্যমে [গণিত] কোষে প্রবেশের পর তা রাইবুলোজ-১,৫-ডাইফসফেটের সাথে মিলিত হয়ে ৬-কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো-এসিড তৈরি হয়। এটি সাথে সাথে ভেঙ্গে ৩-কার্বন বিশিষ্ট দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড (3PGA) উৎপন্ন করে। পরবর্তীতে আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও [গণিত] ব্যবহার করে 3PGA থেকে ৩-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট তৈরি হয়। ৩-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা (গ্লুকোজ) ও অপরদিকে রাইবুলোজ-১,৫-ডাইফসফেট তৈরি হতে থাকে। এভাবে আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় A তথা শর্করা উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়াটিতে রাতের বেলায় কীভাবে 'A উৎপন্ন হয় তা ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর