শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের উল্লিখিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো— — ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট অর্ধভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এটি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। — ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান। এই ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। এতে একটি DNA অণু বিদ্যমান। — স্ট্রোমাতে সুবিন্যস্ত ৪০-৮০টি পিপা আকৃতির গ্রানা (বহুবচনে) থাকে। একটি গ্রানামে (একবচনে) ৫-২৫টি গ্রানাম চাকতি থাকে। — দু'টি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চাকতি সূক্ষ্ম নালিকা দিয়ে সংযুক্ত থাকে। এই সংযোগকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলী বলে। — গ্রানাম চাকতির ঝিল্লির ভিতরের দিকে বহু স্ফটিকাকার বস্তু সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। এদের কোয়ান্টোজোম বলে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

একটি কোষীয় অঙ্গাণু উদ্ভিদে শর্করা তৈরি করে। এই উৎপাদিত বস্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভেঙ্গে শক্তি নির্গত করে।

Rajshahi · 2019

উত্তর

এক মানবদেহের বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাই হলো মধ্যচ্ছদা।

উত্তর

মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে সেক্স ক্রোমোজোমের বিন্যাসের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। নারীতে দুটি সেক্স ক্রোমোজোমই X কিন্তু পুরুষের দুটি সেক্স ক্রোমোজোমের একটি X এবং অপরটি Y। পুরুষের X এর সাথে নারীর X এর মিলন হলে সন্তান হয় XX অর্থাৎ মেয়ে। আবার পুরুষের Y নারীর X এর সাথে মিলিত হলে সন্তান XY অর্থাৎ ছেলে। এভাবেই ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো— — ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট অর্ধভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এটি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। — ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান। এই ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। এতে একটি DNA অণু বিদ্যমান। — স্ট্রোমাতে সুবিন্যস্ত ৪০-৮০টি পিপা আকৃতির গ্রানা (বহুবচনে) থাকে। একটি গ্রানামে (একবচনে) ৫-২৫টি গ্রানাম চাকতি থাকে। — দু'টি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চাকতি সূক্ষ্ম নালিকা দিয়ে সংযুক্ত থাকে। এই সংযোগকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলী বলে। — গ্রানাম চাকতির ঝিল্লির ভিতরের দিকে বহু স্ফটিকাকার বস্তু সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। এদের কোয়ান্টোজোম বলে।

উত্তর

উদ্দীপকের প্রক্রিয়া দু'টি যথাক্রমে সালোকসংশ্লেষণ এবং শ্বসন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। এ প্রক্রিয়ায় সূর্যালোক, CO2\mathrm{CO_2}, পানি এবং ক্লোরোফিল আবশ্যক। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও CO2\mathrm{CO_2} এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করাজাতীয় খাদ্য (C6H12O6\mathrm{C_6H_{12}O_6}) তৈরি হয়। এ ধরনের খাদ্য তৈরির প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। CO2\mathrm{CO_2} এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করাজাতীয় খাদ্য তৈরি করতে পারে না। সালোকসংশ্লেষণের সময় শর্করা তৈরির পাশাপাশি O2\mathrm{O_2} উৎপন্ন হয়ে থাকে। সালোকসংশ্লেষণে ব্যবহৃত CO2\mathrm{CO_2} শ্বসনের ফলেই তৈরি হয়ে থাকে। সকল জীবকোষেই শ্বসন ক্রিয়া দিন-রাত ২৪ ঘণ্টা চলতে থাকে। শ্বসন ক্রিয়ার শর্করা, তথা গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও CO2\mathrm{CO_2} উৎপন্ন করে। শ্বসনে ব্যবহৃত শর্করা (গ্লুকোজ) ও O2\mathrm{O_2} সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। তাই দেখা যায় যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং O2\mathrm{O_2} তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেত। আবার শ্বসন ক্রিয়ার ফলে CO2\mathrm{CO_2} তৈরি না হলে সালোকসংশ্লেষণও ঘটত না। ফলে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হতো। তাই, পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন একে অন্যের উপর নির্ভরশীল।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

রুটি ফোলাতে ইস্টের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

ফটোফসফোরাইলেশন কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

C3 ও C1 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

ভুট্টা/আখ/মুথা ঘাস/নটে গাছ (Ameranthus) কে C4\mathrm{C_4} উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।