লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কীভাবে ভূমিকা রাখে?
উত্তর: মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে সেক্স ক্রোমোজোমের বিন্যাসের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। নারীতে দুটি সেক্স ক্রোমোজোমই X কিন্তু পুরুষের দুটি সেক্স ক্রোমোজোমের একটি X এবং অপরটি Y। পুরুষের X এর সাথে নারীর X এর মিলন হলে সন্তান হয় XX অর্থাৎ মেয়ে। আবার পুরুষের Y নারীর X এর সাথে মিলিত হলে সন্তান XY অর্থাৎ ছেলে। এভাবেই ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কীভাবে ভূমিকা রাখে?
উত্তর