'P [গণিত] চিত্রে দেখানো প্রক্রিয়াটিতে 'Q [গণিত] অঙ্গাণুতে ATP উৎপন্ন হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] চিত্রে দেখানো প্রক্রিয়াটি হল সবাত শ্বসন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় 'Q [গণিত] অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় ATP উৎপন্ন হওয়ায় সাহায্য করে। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হল: প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে শর্করা তৈরি করে। এ শর্করা থেকে মাইটোকন্ড্রিয়া ATP তৈরি করে। শ্বসন ক্রিয়ার ধাপ চারটি হল: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল Co-A সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথম ধাপটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে না কিন্তু দ্বিতীয় ধাপ ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গানুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস্ চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস্ চক্রে অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এক অণু অ্যাসিটাইল Co-A থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH+H⁺, এক অণু FADH₂ এবং এক অণু GTP উৎপন্ন হয় অর্থাৎ দুই অণু অ্যাসিটাইল Co-A থেকে চার অণু CO₂, 6 অণু NADH+H⁺, দুই অণু FADH₂ এবং দুই অণু GTP উৎপন্ন হয়। উৎপন্ন NADH+H⁺, FADH₂ পরবর্তিতে ইলেকট্রন প্রবাহতন্ত্র ধাপে জারিত হয়ে ATP, পানি, উচ্চশক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়। তাই বলা যায়, উপরোক্তভাবে সবাত শ্বসনের মাইটোকন্ড্রিয়ায় ATP উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
'P চিত্রে দেখানো প্রক্রিয়াটিতে 'Q অঙ্গাণুতে ATP উৎপন্ন হওয়ার প্রক…
উদ্দীপক

Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর