'R [গণিত] এ দেখানো প্রক্রিয়াটি বিভিন্ন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'R [গণিত] এ দেখানো প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বিভিন্ন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত। নিচে তা বিশ্লেষণ করা হলো- সালোকসংশ্লেষণ দুই ধরনের প্রভাবক ভূমিকা পালন করে। যথা (১) বাহ্যিক প্রভাবক এবং (২) অভ্যন্তরীণ প্রভাবক। ১. বাহ্যিক প্রভাবক: আলো: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি ও [গণিত] থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনয় শক্তির উৎস আলো। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, [গণিত] পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড: কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। কারণ এ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। তাপমাত্রা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারনত অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ তাপমাত্রায় এ প্রক্রিয়া চলতে পারে না। পানি: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য শর্করা তৈরির উদ্দেশ্যে [গণিত] কে বিজারণের জন্য প্রয়োজনীয় H⁺ (হাইড্রোজেন আয়ন) পানি থেকেই আসে। অক্সিজেন: বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোকসংশ্লেষণ হার কমে যায় আর অক্সিজেনের ঘনত্ব কমে যায়। এছাড়াও বাহ্যিক প্রভাবক হিসেবে খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থও প্রভাব বিস্তার করে থাকে। ২. অভ্যন্তরীন প্রভাবক: ক্লোরোফিল: পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেণের হারের সরাসরি সম্পর্ক বিদ্যমান। কারণ একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে সক্ষম। পাতার বয়স ও সংখ্যা: একেবারে কচি পাতা এবং একেবারে বয়ষ্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে। পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণ বেশি হয়। পটাশিয়াম: পটাশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যেতে দেখা যায়। শর্করার পরিমাণ: সালোকসংশ্লেষণ চলাকালীন সময়ে শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমে থাকে। বিকেলে পাতায় শর্করা বেশি জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়। এছাড়াও সালোকসংশ্লেষণের জন্য প্রচুর সংখ্যক এনজাইমের প্রয়োজন হয়। অতএব দেখা যাচ্ছে যে, সালোকসংশ্লেষণে বিভিন্ন ধরনের প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
'R এ দেখানো প্রক্রিয়াটি বিভিন্ন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত-বিশ্লেষণ…
উদ্দীপক

Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর