"উদ্দীপকের ফুলবানু এবং অন্ধবধূ চরিত্রের ভাব সম্পূর্ণ আলাদা।"- মূল্যায়ন করো।
উত্তর: প্রকৃতির সঙ্গে অন্ধবধূর একাত্মতা ও মনোবেদনার দিকটির ভিত্তিতে বলা যায়, "উদ্দীপকের ফুলবানু এবং অন্ধবধূ চরিত্রের ভাব সম্পূর্ণ আলাদা"- মন্তব্যটি যথার্থ। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূ বুঝতে পারে বকুলফুল ঝরছে, কারণ ওই গন্ধ ও নরম স্পর্শ তার ইন্দ্রিয়কে জানান দেয়। যদিও চোখ নেই, প্রকৃতির সান্নিধ্যে সে আনন্দ খুঁজে পায়। রাতে সে ভাবে আকাশ-পাতাল, মধুর ঘ্রাণে তার মন ভরে ওঠে। কবি বোঝান- চোখ না থাকলেও অনুভূতি ও কল্পনা মানুষকে সৌন্দর্য দেখতে শেখায়। উদ্দীপকের ফুলবানু দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তার অদম্য ইচ্ছাশক্তির জোরে সে জীবনের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়। বাবার সহযোগিতায় সে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করে। তার অদম্য ইচ্ছা ও চেষ্টার কাছে অন্ধত্বের অভিশাপ পরাজিত হয়। এই ফুলবানু এবং 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূ সম্পূর্ণ আলাদা। কারণ অন্ধবধূ নিয়তির কাছে আত্মসমর্পণ করেছে, প্রতিবন্ধিতাকে জয় করতে পারেনি। 'অন্ধবধূ' কবিতায় দেখা যায়, অন্ধবধূটি তার প্রখর অনুভূতি শক্তি দ্বারা জগৎ সংসারের সমস্ত কিছু অনুভব করতে পারে। তার জীবন সামাজিক নাগপাশে বাঁধা পড়ে আছে। সমাজে সে অবহেলিত ও অপাঙ্ক্তেয়। সে পরিবারে যোগ্য মর্যাদা পায় না। তার স্বামী তাকে অবহেলা করে প্রবাসে জীবন কাটায়। অন্ধত্বের অভিশাপের পাশাপাশি আত্মীয়-পরিজনদের কাছ থেকে অবহেলা পেয়ে জীবন তার কাছে অর্থহীন মনে হয়। তবে সে প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে। সে অন্ধত্বকে জয় করতে পারেনি। অন্যদিকে উদ্দীপকের -ফুলবানু অন্ধত্বকে জয় করে স্বনির্ভর হতে পেরেছে। এ কারণেই বলা যায়, উদ্দীপকের ফুলবানু এবং অন্ধবধূর ভাব সম্পূর্ণ আলাদা।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"উদ্দীপকের ফুলবানু এবং অন্ধবধূ চরিত্রের ভাব সম্পূর্ণ আলাদা।"- মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর