উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অসহায়ত্ব। 'অন্ধবধূ' কবিতায় বধূটি বুঝে গেছে, তার নিজের দুঃখ শুধু সেই বুঝবে। কারও কাছে অভিযোগ বা কথা বলার কেউ নেই। তাই প্রকৃতির সাথে কথা বলেই সে বেঁচে থাকে। নদীর শীতলতা তাকে ব্যথা ভুলতে সাহায্য করে। স্বাভাবিক মানুষদের কাছ থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে সে প্রকৃতির মাঝে খুঁজে নিয়েছে নীরব আশ্রয়। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, দুর্ঘটনায় দুচোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে অসীম। পর্যায়ক্রমে তার পরিবারসহ সকলেই তার প্রতি অতিষ্ঠ হয়ে ওঠে। সে নিজেও এই দুর্বিষহ জীবনে হাঁপিয়ে ওঠে এবং মৃত্যুর মধ্য দিয়ে পরিত্রাণ পেতে চায়। উদ্দীপকের অসীমের সঙ্গে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূটির জীবনচিত্র প্রতিফলিত হয়েছে। কারণ অন্ধবধূ তার এই দুর্বিষহ জীবনে অতিষ্ঠ হয়ে ওঠে এবং দিঘির জলে নিজেকে সমর্পণ করে পরিত্রাণ পেতে চায়। এভাবে উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর