"উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার প্রেক্ষিতে এটি বলা যায়, প্রতিবন্ধীরাও যথার্থ সুযোগ পেলে নিজেদের স্বাভাবিক মানুষের মতোই বিকশিত করে তুলতে পারে।"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: প্রতিবন্ধী মানুষদেরও ইন্দ্রিয়সচেতনা থাকায় "উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার প্রেক্ষিতে এটি বলা যায়, প্রতিবন্ধীরাও যথার্থ সুযোগ পেলে নিজেদের স্বাভাবিক মানুষের মতোই বিকশিত করে তুলতে পারে"- মন্তব্যটি যথার্থ। 'অন্ধবধূ' কবিতায় বধূটির বাঁচার প্রধান শক্তি হয় অনুভূতি। চোখ নেই, তবুও স্পর্শ, গন্ধ ও শব্দ তাকে বাঁচিয়ে রাখে। এই তিন ইন্দ্রিয় তার পথপ্রদর্শক। কিন্তু এগুলোও সব সময় যথেষ্ট নয়- কারণ বিপদ লুকিয়ে থাকে প্রতিটি মুহূর্তে। কবি দেখিয়েছেন- প্রতিবন্ধী মানুষের জীবন একই সাথে শক্তিহীনতা ও অসহায়ত্বের সমন্বয়। তাই তাদের প্রতি সকলের সহানুভূতিশীল হওয়া উচিত। 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূ যথেষ্ট অনুভবঋদ্ধ মানুষ। তবে একে তো বাংলার পল্লিগ্রামের বধূ তার উপর জন্মান্ধ, তাই সে কখনই বিকশিত হওয়ার সুযোগ পায়নি। এ কারণেই সে স্বনির্ভর নয়। স্বামীর প্রতীক্ষা আর মনের কষ্টে গৃহকোণে বন্দি থাকাই তার জীবন-বাস্তবতা। উদ্দীপকে বলা হয়েছে, যথাযথ মনোযোগ, সহযোগিতা ও সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দুঃখের অন্ধকার ছেড়ে স্বনির্ভর এক আলোচিত জীবনের অধিকারী হতে পারে। উদাহরণস্বরূপ উদ্দীপকে হোমার, বিটোফেন, স্টিফেন হকিংয়ের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিদের কথা উঠে এসেছে। প্রতিবন্ধীরাও মানুষ। তারাও অন্যদের মতো স্বনির্ভর ও বিকশিত হয়ে উঠতে পারে। তবে এর জন্য তাদের প্রয়োজন সমাজের সুস্থ-স্বাভাবিক মানুষদের সহযোগিতা ও ভালোবাসা। তাই উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার পরিপ্রেক্ষিতে দ্ব্যর্থহীনভাবেই বলা যায়, যথার্থ সুযোগ, সহযোগিতা, সুবিধা ও ভালোবাসা পেলে প্রতিবন্ধীরাও সুস্থ-স্বাভাবিক মানুষের মতো নিজেদের বিকশিত করে তুলতে পারে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার প্রেক্ষিতে এটি বলা যায়, প্রতিবন্ধীরাও য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর