অন্ধবধূর স্বামী যদি ঝিলের স্বামীর মতো হতো তবে তার জীবনটা অন্যরকম হতো- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: অন্ধবধূর স্বামী যদি তাকে ভালোবাসত তবে তাকে মরণকে কামনা করতে হতো না বিধায় বলা যায়, "অন্ধবধূর স্বামী যদি ঝিলের স্বামীর মতো হতো তবে তার জীবনটা অন্যরকম হতো" মন্তব্যটি যথার্থ। 'অন্ধবধূ' কবিতায় দেখা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের স্বাভাবিক মানুষরা অবহেলা করলেও তাদের জন্য প্রকৃতি হয়ে ওঠে মানবিক স্নেহের প্রতীক। নদীর জল তাকে মায়ের মতো সান্ত্বনা দেয়, কথা বলার সুযোগ দেয়। মানুষ যেখানেই তার ব্যথা শুনতে চায় না, প্রকৃতি সেখানে সহমর্মিতা দেখায়। তাদের জীবনের ব্যথা নিরাময়ে প্রকৃতি হয়ে ওঠে বড় আশ্রয়। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, সদ্যবিবাহিত বোবা ও বধির ঝিলের স্বামীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সঠিক পরিচর্যার কারণে ঝিলের জীবন হয়ে উঠেছে ইতিবাচকতায় পরিপূর্ণ। স্বামীর ভালোবাসার কারণে তার জীবনে আর কোনো দুঃখ বা অপূর্ণতা নেই। উদ্দীপকের ঝিলের স্বামীর মতো 'অন্ধবধূ' কবিতার গৃহবধূটির স্বামী হলে তার জীবনে ঝিলের মতো কোনো দুঃখ বা অপূর্ণতা থাকত না। 'অন্ধবধূ' কবিতার ভাববস্তু বিশ্লেষণ করলে দেখা যায়, দৃষ্টিহীন গৃহবধূটি সবার অবজ্ঞা ও অবহেলায় ঘরের কোণে নিঃসঙ্গ ও বন্দি জীবনযাপনে অভ্যস্ত। তার জীবনে কোনো সুখ নেই। স্বামী তার খোঁজখবর পর্যন্ত রাখে না। এক্ষেত্রে তার স্বামী যদি উদ্দীপকের ঝিলের স্বামীর মতো হতো তবে তার জীবন হয়ে উঠত সুখে ও শান্তিতে পরিপূর্ণ। তাই বলা যায়, অন্ধবধূর স্বামী যদি ঝিলের স্বামীর মতো হতো তবে তার জীবনটা অন্যরকম হতো।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
অন্ধবধূর স্বামী যদি ঝিলের স্বামীর মতো হতো তবে তার জীবনটা অন্যরকম হত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর