উদ্দীপকটির সাথে 'অন্ধবধূ' কবিতার বৈসাদৃশ্যমূলক ভাবটি তুলে ধরো
উত্তর: অন্ধবধূর প্রতিবন্ধিতা অতিক্রম করতে না পারার বিষয়টিই উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। 'অন্ধবধূ' কবিতায় বধূটি বুঝে গেছে, তার নিজের দুঃখ শুধু সে নিজেই বুঝবে। কারও কাছে অভিযোগ বা কথা বলার কেউ নেই। তাই প্রকৃতির সাথে কথা বলেই সে বেঁচে থাকে। দিঘির স্নিগ্ধ শীতল জল তাকে ব্যথা ভুলতে সাহায্য করে। স্বাভাবিক মানুষদের কাছ থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে সে প্রকৃতির মাঝে নীরব আশ্রয় খুঁজে নিয়েছে। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূটি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও অনুভবের সাহায্যে জগতের রূপ-রস-গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। তথাপি প্রতিবন্ধিতাকে অতিক্রম করে সে সুস্থ-স্বাভাবিক মানুষদের মতো কর্মময় হয়ে উঠতে পারেনি। উদ্দীপকটিতে ঠিক এর বিপরীত চিত্র ফুটে উঠেছে। মহাকবি হোমার, বিটোফেন, স্টিফেন হকিং প্রমুখ বিশ্ববরণীয় ব্যক্তিবর্গ প্রতিবন্ধিতা সত্ত্বেও পুরো পৃথিবীতে নিজ নিজ কর্মগুণে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এভাবেই 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিবন্ধিতাকে জয় করতে না পারার বিষয়টিই উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকটির সাথে 'অন্ধবধূ' কবিতার বৈসাদৃশ্যমূলক ভাবটি তুলে ধরো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর