উদ্দীপকের ঝিলের সঙ্গে অন্ধবধূর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: জীবনধারণের দিক থেকে উদ্দীপকের ঝিলের সঙ্গে অন্ধবধূটির সম্পূর্ণ বৈসাদৃশ্য বিদ্যমান। 'অন্ধবধূ' কবিতায় দৃষ্টিহীনতার কারণে বধূটির সামাজিক মূল্যায়ন কমে যায়। চোখ না থাকায় কেউ তাকে গুরুত্ব দেয় না, বরং দয়া করে টেনে নিয়ে যেতে চায়। এতে তার আত্মসম্মান আহত হয়। কবি দেখিয়েছেন- প্রতিবন্ধকতা শুধু শারীরিক দুর্বলতা নয়; সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও আচরণও অনেক সময় বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। উদ্দীপকের ঝিলের জীবনপ্রবাহে দেখা যায়, সে জন্ম থেকেই বোবা ও বধির। তার স্বামী তার এই প্রতিবন্ধিতাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার না করে ইতিবাচক ভাবে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। স্বামীর এরকম আচরণে ঝিলের জীবনে কোনো দুঃখ বা অপূর্ণতা নেই। ঝিলের জীবনের বিপরীত প্রতিচ্ছবি দেখা যায় 'অন্ধবধূ' কবিতার গৃহবধূটির জীবনে। ঝিলের জীবন যেখানে ইতিবাচকথায় পরিপূর্ণ সেখানে গৃহবধূটির জীবন নেতিবাচকায় বিষাদময় হয়ে উঠেছে। এভাবে উদ্দীপকের ঝিল এবং 'অন্ধবধূ' কবিতার গৃহবধূ উভয়ের শারীরিক প্রতিবন্ধিতা থাকলেও জীবনধারণের দিক থেকে তাদের দুজনের জীবন সম্পূর্ণ বিপরীতধর্মী।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকের ঝিলের সঙ্গে অন্ধবধূর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর