"উদ্দীপকের বক্তব্যে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- বিশ্লেষণ করো।
উত্তর: কবিতার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মনোবেদনা ও ইন্দ্রিয়চেতনার দিকটি উদ্দীপকে প্রতিফলিত না হওয়ায় "উদ্দীপকের বক্তব্যে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- মন্তব্যটি যথার্থ। 'অন্ধবধূ' কবিতায় কবি একজন অন্ধ নারীর হৃদয়ের আবেগ, ব্যথা ও মানসিক শক্তির চিত্র তুলে ধরেছেন। তিনি চারপাশ অনুভব করেন স্পর্শে, সুগন্ধে, বাতাসে। পায়ের নিচে নরম বকুলফুল পড়ে থাকলে সে বুঝতে পারে গন্ধ ও স্পর্শে। তার দৃষ্টি নেই, কিন্তু অনুভূতির চোখে সে প্রকৃতিকে দেখে। এই প্রকৃতি-অনুভূতিই তাকে জীবনের কঠিন বাস্তবতাও সহজ করে দেয়। উদ্দীপকে গৃহবধূ সুদীপার মধ্যে প্রকৃতির প্রতি অনুরাগের দিকটি ফুটে উঠেছে। সে মৃত্যুর কথা ভেবে দুঃখ প্রকাশ করে। সে এ সুন্দর পৃথিবী, ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যা, জোছনাভরা রাত ইত্যাদি ছেড়ে বিদায় নিতে চায় না। এ দিকটি 'অন্ধবধূ' কবিতার শুধু অন্ধবধূর প্রকৃতির প্রতি গভীর অনুরাগের দিকটিকে নির্দেশ করে। এ কবিতার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মনোবেদনা, তাদের অন্তর্দৃষ্টি, তাদের প্রতি মানুষের ভালোবাসা ইত্যাদি দিক উদ্দীপকে নেই। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূর অন্তর্দৃষ্টিতে উজ্জ্বল হয়ে ওঠা প্রকৃতির সাথে আলোচ্য উদ্দীপকের মিল সামান্যই। 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতি পরিবার-পরিজন ও সমাজের অবজ্ঞা এবং অন্ধবধূর একলা থাকা গৃহকোণে ফিরে যাওয়ার তাড়া অনুভব না করাও উদ্দীপকের গৃহবধূ সুদীপার মধ্যে নেই। এসব কারণ বিশ্লেষণ করে দেখা যায় যে, উদ্দীপকের বক্তব্যে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"উদ্দীপকের বক্তব্যে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর