উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে কি?- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রকৃতির সঙ্গে অন্ধবধূর অন্তরঙ্গতার দিকটি না থাকায় বলা যায়, উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। 'অন্ধবধূ' কবিতায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট। দৃষ্টিহীন জীবন তাকে ভয় পাইয়ে দেয়- বিয়ের পর নিজের ঘরে আসার পথও খুঁজে পাবে না। সে জানে, পরিবার ও স্বামী তাকে অবহেলা করতে পারে। এ কবিতায় শারীরিক প্রতিবন্ধী মানুষের দাম্পত্য ও পারিবারিক জীবনের অনিশ্চয়তা বাস্তবে ধরা পড়ে। তবে প্রকৃতির মধ্য বিচরণ করে আনন্দ পায়, দুঃখ ভুলতে চায়। উদ্দীপকে এক বাষ্প্রতিবন্ধীর মনোজাগতিক ও বাহ্যিক জীবনধারার পরিচয় পাওয়া যায়। বোবা চরিত্রটি নিজেকে বিধাতার অভিশাপ মনে করে। সে নিজেকে সব সময় অন্যদের থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। উদ্দীপকের এ ভাবটি 'অন্ধবধূ' কবিতায় প্রকাশিত ভাবসমূহের একটি। এটি আলোচ্য কবিতার সমগ্র ভাব নয়। 'অন্ধবধূ' কবিতায় কবি দৃষ্টিপ্রতিবন্ধী এক বধূর মনোজাগতিক অবস্থা, তার সামাজিক ও পারিবারিক গ্রহণযোগ্যতার দিকটি তুলে ধরেছেন। তার ইন্দ্রিয়সচেতনতা, অনুভূতি, অভিমান ইত্যাদি প্রকাশিত হয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত। প্রকৃতির পরিবর্তন, প্রকৃতিতে পাখ ডাকা, ফুল-ফলের গন্ধ ইত্যাদির প্রতি সে সচেতন। প্রকৃতি ছেড়ে ঘরে যেতে চায় না। এছাড়াও প্রকৃতিকে নিয়ে অন্ধবধূর যে ইন্দ্রিয়সচেতনতার বিষয় কবিতায় ফুটে উঠেছে সেই বিষয়েও কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, উদ্দীপকটি 'অন্ধবধূ' কবিতার সামগ্রিক ভাব ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে কি?- বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর