"জন্ম লাগি গিয়েছে যার চোখ!" লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর: "জন্ম লাগি গিয়েছে যার চোখ!" লাইনটির মাধ্যমে অন্ধবধূর নৈরাশ্য এবং জীবনের প্রতি অনীহার স্বরূপ তুলে ধরা হয়েছে। অন্ধবধূ অনুভবঋদ্ধ মানুষ। আত্মমর্যাদাবোধে সে সমৃদ্ধ। কিন্তু তার অন্ধত্বের কষ্ট তাকে গভীরভাবে আহত করে। দিঘির ঘাটে যখন শ্যাওলাপড়া পিছল সিঁড়ি জাগে তখন সে পা পিছলে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। আবার এও অনুভব করে যে, ডুবে মরলে তার অন্ধত্বের অভিশাপ ঘুচত। আবার অন্ধবধূ দৃষ্টিহীন বলে তার কাঁদতেও মানা। মূলত প্রশ্নোক্ত লাইনটির মধ্য দিয়ে অন্ধবধূর নৈরাশ্যের প্রকাশ ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"জন্ম লাগি গিয়েছে যার চোখ!" লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর