উদ্দীপকের হেঁশেলের কারাগার এবং 'অন্ধবধূ' কবিতার একলা-থাকা-সেই তো গৃহকোণ- বিষয় দুটি একসূত্রে গাঁথা। আলোচনা করো।
উত্তর: উভয় ক্ষেত্রেই বন্দিত্ব, একাকিত্ব, এবং সামাজিক বিধিনিষেধ দিয়ে নারী জীবনের সীমাবদ্ধতাকে চিত্রিত করা হয়েছে বিধায় উদ্দীপকের হেঁশেলের কারাগার এবং 'অন্ধবধূ' কবিতার একলা থাকা সেই তো গৃহকোণ বিষয় দুটি একসূত্রে গাঁথা। কেননা, 'অন্ধবধূ' কবিতায় দুঃখের সবচেয়ে বড় অংশ হলো একাকিত্ব। অন্ধ মানুষকে ঘরে একা থাকতে হয়, কারণ সবাই মনে করে তারা অসুবিধা। ফলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধ নারী প্রকৃতিকে আপন করে নেয়, কারণ মানুষের মধ্যে সে আশ্রয় পায় না। এই নিঃসঙ্গতা প্রতিবন্ধী জীবনের নির্মম সত্য। উদ্দীপকের কবিতাংশে নারীর সম্ভাবনাময় জীবন 'হেঁশেলের কারাগারে' আবদ্ধ হয়ে যায়। বস্ত্র, অলংকারের মোহময় জগৎ তাকে সংসারের শৃঙ্খলে বেঁধে ফেলে। তার সোনালি দিনগুলো হারিয়ে যায়। সমাজ তাকে স্বাধীনভাবে বিকশিত হতে দেয় না, বরং গৃহস্থালির কাজে আটকে রাখে। অন্যদিকে 'অন্ধবধূ' কবিতাটিতেও 'একলা থাকা সেই গৃহকোণ' এক নারীর নিঃসঙ্গতা, শূন্যতা ও পরাধীনতার প্রতীক। প্রবাসী স্বামী বা পরিবারের নির্ভরশীলতা তাকে একাকিত্বের গভীরে ঠেলে দেয়। সে ধীরে ধীরে নিঃসঙ্গতার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে এবং অবশেষে 'শ্যাওলা-দীঘির শীতল অতল নীরে' আত্মনিবেদন করে মুক্তি খোঁজে। উদ্দীপক এবং 'অন্ধবধূ' কবিতা উভয় ক্ষেত্রেই নারীর সামাজিক অবস্থানকে ফুটিয়ে তোলে- একটিতে নারী সংসারের কাজে আবন্ধ, অন্যটিতে সে একাকিত্বে জর্জরিত। উদ্দীপকের কবিতার নারীকে জীবনের বাস্তবতা বন্দি করে রাখে এবং 'অন্ধবধূ' কবিতার নারী সেই একাকিত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যেখানে তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাও ফিকে হয়ে আসে। তাই বলা যায়, উদ্দীপকের 'হেঁশেলের কারাগার' এবং 'অন্ধবধূ' কবিতার 'একলা-থাকা-সেই তো গৃহকোণ' বিষয় দুটি একসূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকের হেঁশেলের কারাগার এবং 'অন্ধবধূ' কবিতার একলা-থাকা-সেই তো গৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর